বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

খালেদার গাড়িবহরে হামলার নেপথ্যে নায়ক নিজাম হাজারী ; আজহারুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে  ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আজহারুল হক অভিযোগ করেছেন, সম্প্রতি ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। এই ঘটনার নেপথ্য নায়ক ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

লিখিত বক্তব্যে আজহারুল হক বলেন, ‘সম্প্রতি ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলার ঘটনা ঘটে, সেটিও ছিল পূর্বপরিকল্পিত। কারণ, সেদিন বেছে বেছে ডিবিসি, চ্যানেল আই, একাত্তর, বৈশাখী টেলিভিশন ছাড়াও প্রথম আলো ও ডেইলি স্টারের গাড়ি ভাঙচুর করা হয়।

এ পুরো ঘটনার “নেপথ্য” নায়ক নিজাম হাজারী। বিভিন্ন গণমাধ্যমেও এ–সংক্রান্ত সংবাদ এসেছে। মূলত তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিশোধ হিসেবেই নিজাম হাজারী ক্যাডারদের দিয়ে ওই সব গাড়িতে হামলা চালায়।’

সংবাদ সম্মেলনে জেলার আওয়ামী লীগ নেতা আজহারুল হক সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে খুন, দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হামলার অভিযোগও আনেন। তিনি অভিযোগ করেন, সাংসদের ব্যক্তিগত আক্রোশ ও রোষানলের কারণে তিনিসহ এলাকার অনেক নেতা–কর্মী এখন এলাকাছাড়া।

সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও অপর এক ব্যক্তির ইশারায় ফেনীতে এসব অপকর্ম করা হচ্ছে বলে অভিযোগ করেন আজহারুল হক। এ সময় সাংবাদিকেরা অপর ওই ব্যক্তির নাম জানতে চাইলে আজহারুল হক বলেন, ‘ওই ব্যক্তির নাম বলা যাবে না। তাঁর নাম বললে আমি বাড়ি পর্যন্ত যেতে পারব কি না সন্দেহ আছে।’ এ কথা বলার পর সাংবাদিকেরা নামটি বলে ফেলার কথা বললে তিনি বলেন, দ্বিতীয় ওই ব্যক্তির নাম আলাউদ্দিন আহমেদ চৌধুরী (নাসিম)।

একজন সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আগে বিষয়টি দলীয় ফোরামে জানানো হয়েছিল কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আজহারুল হক বলেন, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সোমবার ফেনীতে ফ্লাইওভার নির্মাণকাজ দেখতে গিয়েছিলেন। সেখানেও তাঁর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।

দলের সাধারণ সম্পাদক বিষয়টি সুরাহা করে দেওয়ার কথা বলেছেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরীর কাছেও সাংসদের বিষয়ে জানিয়েছেন বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ