রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত সন্ধ্যাকালীন দোয়া ও মাসনুন আমল রমজানে খাদ্যসংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী  নবীজির (সা.) রাখাল বেলা

তিন তালাক নিষিদ্ধ করতে মোদী সরকারের নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তিন তালাক নিষিদ্ধ আইন প্রণয়নের লক্ষ্যে মন্ত্রিগোষ্ঠী গঠন করতে চলেছে ভারতের কেন্দ্রীয়  সরকার। তাদের হাতেই থাকতে পারে আইনের খসড়া তৈরির দায়িত্ব।

ইতিপূর্বে আদালত তিন তালাকের বিরোধিতা করেছে কেন্দ্রীয় সরকার। সেই সওয়ালে শিলমোহর দিয়ে তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট।

স্থানীয় গনমাধ্যমের তথ্য অনুযায়ী, তিন তালাক নিষিদ্ধ করতে দুটি পথ খোলা রেখেছে কেন্দ্রীয় সরকার। তাত্ক্ণিৎক তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে আইন আনতে পারে তারা অথবা পুরনো আইন সংশোধন করে জারি হতে পারে নিষেধাজ্ঞা।

বর্তমান আইনে তিন তালাক প্রাপ্ত কোনও মুসলিম মহিলার পুলিশে নালিশ জানানোর কোনও অধিকার নেই। এক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে কোনও ব্যবস্থা নিতে পারে না পুলিশও। গোটা বিষয়টিতে ফৌজদারি বিধির অধীনে আনতে তাই প্রক্রিয়া শুরু করতে চলেছে সরকার। সম্ভবত সংসদের শীতকালীন অধিবেশনেই পাশ হতে চলেছে এই আইন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ