রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত সন্ধ্যাকালীন দোয়া ও মাসনুন আমল রমজানে খাদ্যসংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী 

ভারতকে উড়িয়ে দেওয়ার হুমকি আইএস’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতে জঙ্গি হামলা চালিয়ে উড়িয়ে দেওয়ার  নহুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। টেলিগ্রাম নামের ম্যাসেজিং অ্যাপলিকেশনের মাধ্যমে পাঠানো এক অডিও-বার্তায় ওই হুমকি দেওয়া হয়।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ১০ মিনিটের অডিও বার্তাটি মালয়ালাম ভাষায়। সেখানে বলা হ্য়, ভারতের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে তছনছ করে দেবে আইএসের যোদ্ধারা। সেখানে হামলার পদ্ধতিগুলোরও আভাস দেওয়া হয়।

অডিও-বার্তায় বলা হয়, খাবারে বিষ মেশানো, ট্রাক দিয়ে মানুষ চাপা দেওয়া, ট্রেন লাইনচ্যুত করে দেওয়া, এমনকি ছুরিকাঘাত করেও হামলা চালানো হতে পারে। এই উপায়ে আগেও হামলা চালিয়েছে আইএস, ভবিষ্যতেও চালানো হবে।

পুরুষকণ্ঠের ওই বার্তা অনুযায়ী, হামলা চালানো হতে পারে ঐতিহ্যবাহী কুম্ভমেলা ও ত্রিসুরপুরমের মতো উৎসবেও।

এ বিষয়ে ভারতের কেরালা রাজ্য পুলিশ জানায়, টেলিগ্রামের মাধ্যমে আফগানিস্তানের কোনো এলাকা থেকে অডিও বার্তাটি পাঠানো হয়েছে। বার্তার পুরুষকণ্ঠটি আইএস নেতা রশিদ আবদুল্লাহর হতে পারে।

এর আগে আইএস নেতা রশিদের বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইএনএ অভিযোগপত্র দাখিল করে। তাঁর নামে ইন্টারপোলে সতর্কতাও জারি করা হয়েছে। এরই মধ্যে কেরালা রাজ্যে প্রায় ১০০ জনের মতো ব্যক্তি আইএসে যোগ দিয়েছে বলেও বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এই অডিও বার্তায় নড়েচড়ে বসেছে ভারতের বিভিন্ন রাজ্যের প্রশাসন। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পর এবার আইএস ভারতের দিকে নজর দিচ্ছে বলে ধারণা করছেন তাঁরা। তাই এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ