বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

সাহাবিদের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন না অনন্ত জলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

সাহাবিদের জীবনী ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করবে না বলে ঘোষণা দিয়েছে নায়ক অনন্ত জলিল।

অনন্ত জলিল তার ফেসবুক ওয়ালে এ ঘোষণা দিয়েছেন।

তিনি লিছেখেন, আমি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ার বরকতে, আলহামদুলিল্লাহ দীনের রাস্তায় চলার চেষ্টা করতেছি এবং শিখতেছি। কিছুদিন আগে বলেছিলাম, আমি সাহাবীদের জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করবো, যাতে করে ইয়াং জেনারেশন আরো বেশি সাহাবীদের জীবন সমন্ধে অবগত হতে পারে। যেহেতু আমি দীনের রাস্তায় নতুন তাই আলেম ওলামাদের সাথে পরামর্শ করে জানতে পারলাম যে, সাহাবীদের জীবনী নিয়ে সরাসরি চলচ্চিত্র নির্মাণ করা জায়েজ নয়।

তিনি তার স্ট্যাটাসে আরও বলেন, তবে মিডিয়ার মাধ্যমে সঠিক ইসলাম ইয়াং জেনারেশনের মধ্যে প্রচার করাই আমার মূল লক্ষ্য। কারণ মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত তথ্য অনেক মানুষের কাছে পৌছে দেয়া যায়।

আলেমদের পরামর্শ নিয়ে মিডিয়ায় কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন,  আমরা জানি, সঠিক ইসলামের জ্ঞান না থাকার কারনে কিছু পথভ্রষ্ট মানুষ আমাদের ইয়াং জেনারেশনকে ইসলামের নামে বিপদগামী করছে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাসের কোন জায়গা নেই।

আমি আলেম ওলামাদের সাথে পরামর্শ করে মিডিয়ার মাধ্যমে কিভাবে সঠিকভাবে ইসলাম প্রচার করা যায় তার চেষ্টা করবো ইনশাল্লাহ।

আপনারা আমার জন্য দোয়া করবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ