রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত সন্ধ্যাকালীন দোয়া ও মাসনুন আমল রমজানে খাদ্যসংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী  নবীজির (সা.) রাখাল বেলা

গাড়ি চালিয়ে আসেন ভিক্ষে করতে‚ মাসে উপার্জন ১ লক্ষেরও বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপার্জন বাড়ানোর জন্য সবাই যখন চেষ্টা হচ্ছে‚ নিত্যনতুন উপায় বের করছেন‚ তখন ভিখারিই বা পিছিয়ে থাকেন কেন ? সেরকমই একজন মহম্মদ রফিক। এই ভিক্ষাজীবীর জীবনকাহিনি চমকপ্রদ।

রফিকের জন্ম ভারতের রাজস্থানের যোধপুরে। এখন থাকেন মধ্য প্রদেশের খারগাঁও-এ। তাঁর জীবন অবশ্য কিছুটা ভ্রাম্যমান। কারণ রফিক এবং তাঁর পরিবারের ছ’জন সদস্য থাকেন একটি গাড়িতে।

শারীরিক প্রতিবন্ধী রফিকের দুটি পা-ই নেই। সেই বাধাকে অতিক্রম করেই ড্রাইভিং শিখেছেন। এখন নিজের গাড়িতে বসে ভিক্ষা করেন। নিজেই গাড়ি চালান। ওখানেই খাওয়া-দাওয়া-ঘুমোনো। আবার ওই গাড়ি চালিয়েই আসেন ভিক্ষাবৃত্তিতে।

খারগাঁও-এর নভগড় মন্দিরই রফিকের মূল ‘কর্মক্ষেত্র’। তাঁর দৈনিক উপার্জন দেখে ঈর্ষান্বিত হবেন আচ্ছা আচ্ছা বড় চাকুরে। প্রতিদিন গড়ে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা উপার্জন করেন রফিক। মাস গেলে মোট উপার্জন দাঁড়ায় এক লক্ষ টাকারও বেশি!

এই গাড়ি চালক ভিখারি টেক্কা দেবেন যে কোনও কর্পোরেট চাকুরের সঙ্গে ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ