শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মুহাম্মাদ নামের সংক্ষেপণ বা এব্রিবিয়েশন করা কি উচিত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবাদ বিন সিদ্দিক
লেখক

লেখাটার সাথে হয়তো অনেকেই একমত হবেন, আবার অনেকে পুরনো ডায়ালগ মারবেন। কিন্তু লেখাটার গভীরতার দিকে একটু দৃষ্টি দিলে আশা করি কেউই আমার সাথে ভিন্নমত পোষণ করবেন না। তো আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই।

‘নাম’ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম নামের শিক্ষাই দেয়া হয়েছিল। অস্তিত্বে যা কিছু আছে সবকিছুর একটা না একটা নাম আছে। থাকতে হয়। মানুষ আশরাফুল মাখলুকাত, সে হিসেবে তার নাম হতে হবে শুদ্ধ, সুন্দর ও শ্রুতিমধুর।

যা মনে চাইল তা’ই রেখে দিলাম, নামের আগে পরে ইচ্ছে স্বাধীন বিশেষণের স্তুপ লাগিয়ে দিলাম, অথচ সেগুলো ভুল না শুদ্ধ সেটা খেয়াল করলাম না, এটা অনুচিত। দীর্ঘদিন ধরে চলে আসা কোনো ভুলকে আমরা এখনো চালিয়ে নিতে পারি না। তা থেকে বেরিয়ে আসা দরকার। সচেতন হওয়া দরকার।

২.
প্রথমেই নামের শুরুতে মুহাম্মাদ নিয়ে কথা বলি। হিন্দুরা উপমহাদেশীয় মুসলিম সম্মানি ব্যক্তিদের নামের শুরুতে তাদের সমাজে প্রচলিত 'শ্রী' ও 'শ্রীমতি'র ব্যবহার শুরু করলে মুসলমানরা নিজেদের স্বাতন্ত্র্য রক্ষার গরজে নামের শুরুতে মুহাম্মাদ ব্যবহার শুরু করেন।

কিন্তু বিস্ময়ের ব্যাপারটি হচ্ছে উপমহাদেশের অন্য কোনো ভাষায় ‘মুহাম্মাদ’ শব্দটি এব্রিবিয়েশনের কবলে না পড়লেও বাংলা ভাষাভাষিদের কাছে এব্রিবিয়েশনের (Abbreviation) পাল্লায় পড়ে কোথাও মোঃ, কোথাও মুঃ, কোথাও মুহাঃ/মোহা:/ মুহা:/ মুহা./ প্রভৃতি আকার নিয়ে ব্যবহৃত হচ্ছে।

একটু চিন্তা করুন তো, কতটুকু উচিৎ? কতটুকু শুদ্ধ? কতটুকু সুন্দর? একে তো সংক্ষেপণ, তদুপরি ভুল। আমরা জানি বিসর্গ(ঃ) বাংলা বর্ণমালার একটি বর্ণ বিশেষ। এটা কিভাবে সংক্ষেপণের চিহ্ন হতে পারে? বাংলা ভাষার কোন ব্যাকরণের বইয়ে এটিকে সংক্ষেপণের চিহ্ন হিসেবে নির্ধারণের কথা বলা হয়েছে? এটা চলে আসা ভু্ল।

আমরা কি এ ভুল বহন করেই যাবো? অনেক নামী দামী লোকেরা ব্যবহার করে এসেছেন, তো সমস্যা কোথায়? কথাটা আরেকটি বোকামি। সময় সাশ্রয়ের কথা বলাটাও বালখিল্যতা বৈ কিছুই নয়।

৩.
আরেকটা বিষয় হলো নামের শুরুতে Md (এমডি)'র ব্যবহার। এটাই বা কেমন ব্যবহার! মুহাম্মাদ নামতো নিতে হয় প্রাণভরে, মনখুলে। কিন্তু এই কিপ্টেমি কেনো? পুরো মুহাম্মাদ লেখতে à