রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত সন্ধ্যাকালীন দোয়া ও মাসনুন আমল রমজানে খাদ্যসংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী  নবীজির (সা.) রাখাল বেলা

রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সামরিক সহযোগিতার জোট ন্যাটো সদস্য রাষ্ট্র তুরস্ক রাশিয়ার কাছ থেকে ক্রয় করা ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ২০১৯ সালে হাতে পাওয়ার আশা করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নুরেটটিন কানিকলি। খবর রয়টার্স।

বুধবার (২২ নভেম্বর) তুরস্ক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ক্রয়ের এ ঘোষণা দেয়। রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয়ের ঘোষণার পর ন্যাটোর অন্য সদস্যদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

গত এক বছর যাবৎ তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মডেলের ক্ষেপণাস্ত্র ক্রয়ের ব্যাপারে দর কষাকষি করে আসছে। যদিও এমন প্রচেষ্টাকে ওয়াশিংটন এবং তুরস্কের বেশ কিছু মিত্র দেশ ন্যাটোকে পাশ কাটিয়ে যাওয়া বলে মনে করছে।

রাশিয়ার সাথে তুরস্কের এমন চুক্তিতে ন্যাটোর সদস্য দেশগুলোর উদ্ধিগ্নতার কারণ হচ্ছে তুরস্কের নতুন এই অস্ত্র জোটের প্রতিরক্ষার কোন কাজে ব্যবহার করা হবে না। তুরস্ক অবশ্য রাশিয়ার কাছ থেকে কেন অস্ত্র ক্রয় করা হল তার ব্যাখায় বলেছে, ন্যাটো সদস্য দেশগুলোর কাছ থেকে সাশ্রয়ী কোন প্রস্তাব না থাকায় তারা এ অস্ত্র ক্রয় চুক্তি করতে বাধ্য হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ