শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার (২২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল-মুতাইরি।

এসময় রোহিঙ্গা সংকট সমাধানে সৌদি আরব বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের জানান, ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য পীড়াদায়ক। এ সংকট সমাধানে আমরা বাংলাদেশের পাশে থাকবো।’

প্রেস সচিব বলেন, সৌদি রাষ্ট্রদূত দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠির বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের প্রতি বাংলাদেশের মানবিকতার উচ্ছসিত প্রশংসা করে সৌদি রাষ্ট্রদূত বলেন, তারা বাংলাদেশকে এ ব্যাপারে সমর্থন দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তার দেশ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঐতিহ্যবাহী এবং চমৎকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ