বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইয়া রব! লাকাল হামদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা হাসান মুহাম্মদ জামিল
মুহতামিম, খতিব ও আলোচক

বেঁচে আছি রবের রহমতেই। এমন দুর্ঘটনায় কারো বেঁচে থাকার কথা নয়। অথচ শুধু বেঁচে নয় ভালোভাবেই বেঁচে আছি, আলহামদুলিল্লাহ।

দুর্ঘটনাস্থল, ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল ভালুকার মাঝামাঝি। শেরপুর থেকে মাহফিল করে ফিরছিলাম, রাত তখন ৪.১৫।

গত কয়েকদিনের লম্বা সফরে আমার ড্রাইভার ক্লান্ত থাকায় সাথে নিয়েছিলাম পুরাতন ড্রাইভার জাভেদ ভাইকে। আমাকে প্রচণ্ড ভালোবাসে বলে প্রস্তাব দেওয়ার সাথে সাথেই রাজি ‘জ্বি সার, আমার ডিউটি নাই, আমি যেতে পারবো ইনশাআল্লাহ।’

সে-ই ড্রাইভ করছিল। ওয়ানওয়ে রোড, গভীর রাতে রোডে গাড়িও কম, নাই বললেই চলে। তাই গতিতে গাড়ি চলাটাই স্বাভাবিক। সেভাবেই চলছে। সামনে ড্রাইভার জাভেদ, আর আমার ড্রাইভার মানসুর।

পেছনের বামপাশে আমি, ডানে শেরপুর থেকে জোড়ের উদ্দেশে আসা এক মাওলানা। গাড়ি চলছে আপন গতিতে। হঠাৎ দেখি বিপরীত দিক থেকে রংরোডে ট্রাক ধেয়ে আসছে, যেন আমাদের গাড়িকে উদ্দেশ্য করেই!

কিংকর্তব্যবিমুঢ় জাভেদ ভাই ডানে বামে করতে করতেই লেগে গেলো ট্রাকের সাথে। একটু বামে কাটতে পারায় সংঘর্ষটা হয়নি মুখোমুখি।

Image may contain: outdoor

কিন্তু প্রচণ্ড আঘাত লাগে পাশের নিরাপত্তাপিলারের সাথে। পাঁচটি পিলার ভেঙ্গে রাস্তা থেকে প্রায় পচিশ ফিট নিচে
আঘাত খেতে খেতে গড়িয়ে পড়ে! কিছু বুঝার আগেই মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল!

যখন গাড়ি স্থির হলো নিজের উপর থেকে দুমড়ে মুচড়ে যাওয়া সিটগুলো সরালাম। অনুভব করলাম নিচে পানি!
তার মানে গাড়িতে পানি ঢুকছে! ভাবতেই আঁতকে উঠলাম।

এর মধ্যেই সবার চিৎকার থামাতে চেষ্টা করলাম, বললাম স্থির থাকুন, বের হবার রাস্তা বের করুন। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বড় আশ্চর্য লাগছিল, এর মধ্যেও জাভেদ ভাই চিৎকার করে বলছিলেন, ‘আল্লাহ আমার সারকে বাঁচান’! (এই মুহাব্বতের মূল্য রব তুমিই দিও)

প্রায় দশমিনিট কেটে গেলো এভাবেই। পাশের মাওলানা কীভাবে যেন বের হলেন!

আওয়াজ দিলেন, হুজুর আমি বের হয়েছি। আমি হাতড়ে খুঁজছিলাম দরজা। তখনো বুঝতে পারিনি গাড়ি চিত হয়ে আছে। খুঁজতে খুঁজতেই হাত পরলো দরজার লকে। অজানা আশঙ্কা কাজ করছিল, এমন পরিস্থিতে তো দরজা লক হয়ে যায়।

কিন্তু মা'বূদের রহমত যখন সঙ্গী হয় তখন পদে পদেই তা উপলব্ধি করা যায়; আল্লাহুম্মা লাকাল হামদ।

লক টানতেই দরজা খুলে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে পুশ করে খুলতে পারছিলাম না। কাদার নিচে দেবে যাওয়ায় খোলা যাচ্ছে না। তাও সর্বোচ্চ শক্তি দিয়ে বাইরে থাকা মাওলানার সহায়তায় আমি বের হলাম।

ভেতর থেকে জাভেদ ভাইয়ের চিৎকার, আমার আশা ছেড়ে দেন!

প্রাণন্তকর চেষ্ট