রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত সন্ধ্যাকালীন দোয়া ও মাসনুন আমল রমজানে খাদ্যসংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী  নবীজির (সা.) রাখাল বেলা

পাকিস্তানে বোমা হামলায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল হান্নান চৌধুরী
প্রতিবেদক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় পুলিশের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

জিও নিউজের খবরে বলা হয়, শুক্রবার সকালে খাইবার পাখতুনখয়া প্রদেশের প্রাদেশিক রাজধানী পেশোয়ারের হায়াতাবাদের তাতারা পার্কের কাছে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

হামলায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মাদ আশরাফ নূর এবং তার নিরাপত্তারক্ষী নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। আহতদের হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি নগরীর একটি হাসপাতালে নিয়ে যায়। ওই পুলিশ কর্মকর্তা তার দপ্তরে যাওয়ার সময় এ হামলার শিকার হন। হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত কোন গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট জানিয়েছে, আত্মঘাতী এই বোমা হামলায় ১৫ থেকে ২০ কেজি বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে। কমপক্ষে দুটি গাড়ি বিধ্বস্ত হয়েছে।সুত্রঃ কুদরত 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ