রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

যারা মাটিতে পড়ে আছেন তারা আমাদের নামাবেন কিভাবে? প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির উদ্দেশে বলেছেন, যারা মাটিতে পড়ে আছে তারা আবার আমাদের কিভাবে টেনে নামাবেন? সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস এবং ৫ বছরের দুঃশাসনের জন্য তারা জনগণের ভোট পাবে না।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের সমাপনী ভাষণে এ কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষ এটা বুঝতে পেরেছে যে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের সত্যিকার উন্নতি হয় এবং উন্নতি হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমাদের আরেকটি দল যারা নির্বাচনে আসে নাই। রাস্তায় রাস্তায় তারা চিৎকার করে বেড়াচ্ছে আমাদের সরকারকে তারা নাকি একেবারে টেনেই নামাবে।যিনি মাটিতে এমনিতেই পড়ে আছেন, তিনি আবার কাকে কীভাবে টেনে নামাবেন।’