বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

প্রগতিকামী ও হিপোক্রিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফ শাফি
অনলাইন এক্টিভিস্ট

রোবটের শরীরে উড়নার বিষয়ে আমাদের হাফ এডুকেটেড প্রগতিকামীদের বাহাস এবার কিছু বিষয় স্পষ্ট করে দিয়ে গেছে। আমি জানিনা এই বাহাসের উতপত্তি কার গোবর মস্তিষ্কজাত তবে এই ভাবনাটা বিস্তৃত হয়েছিল একদম গুনে গুনে প্রতিটি হিপোক্রেটদের টাইমলাইনে!

হিপোক্রিসি কি? হিপোক্রিসি মানে কপটতা, ভন্ডামী দ্বিমুখী স্বভাব।

রোবটের গায়ে উড়না জড়ানো নিয়ে হিপোক্রেটদের বক্তব্য যদি গড় বিশ্লেষণ করা হয় তাহলে দাঁড়ায় যে সাধারন মানুষের কামুক দৃষ্টি (হিপোক্রেটদের মতে) থেকে বাচানোর জন্য লেডি রোবটটির গায়ে উড়না জড়ানো হয়েছিল যা ইন্ডিকেট করে (হিপোক্রেটদের মতে) এই সমাজের মানুষদের এবং সেই রেস্টুরেন্টের রোবট মালিকের মানসিকতা অনেক নিচ। এটা হল তাদের গড় ভাষ্য।

আচ্ছা, আমি যদি তাদের কিছু প্রশ্ন করি ওদের কাছে কি উত্তর হবে? আমি নিশ্চিত যে হবে না।
যে বা যারা উক্ত ভন্ডামীতে নেমেছিলেন তাদের কাছে আমার প্রথম প্রশ্ন-

১) আপনাদের ঘরের মহিলারা কি প্রকাশ্যে সন্তানদের ব্রেস্ট ফিড করান? নাকি বাবা, ভাই, শশুর শাশুরিদের থেকে আড়ালে গিয়ে কাজটা করেন? অনেকক্ষেত্রে কি কাজের মহিলা থেকেও আড়াল করে করেন? আড়ালে কেন করেন?

বাপ, ভাই বা শশুর শাশুরি ও কাজের মহিলা তো উক্ত মহিলার দিকে কামুক দৃষ্টি দেয়ার কথা না তবুও আড়াল কেন করেন? কারন আপনি বুঝেন যে খুব প্রকাশ্যে ব্রেস্ট ফিডিং নিজের ঘরেরই অন্য মানুষকে বিব্রত করতে পারে যা শোভন নয়। অর্থাৎ কাম, কামকলা, কামবাসনার বাহিরেও জগতে বিষয়াদি আছে যা নিয়ে ভাবতে হয় এবং আপনিও তা মানেন, যাক।

২) ব্রেস্ট ফিড করা সেই সন্তানটিই যখন সামান্য বড় হয়ে যাচ্ছে আপনার ঘড়ের মহিলাটিও নিজের আব্রু নিয়ে সন্তানের সামনে সচেতন হয়ে যাচ্ছেন। এটাও সম্পূর্ণ শোভনীয়তার দায়ে। তাহলে এখানেও বুঝা যাচ্ছে কাম, কামকলা, কামবাসনার বাহিরেও জগতে বিষয়াদি আছে যা নিয়ে ভাবতে হয় এবং আপনার ঘড়েও তা মানা হচ্ছে রোজ, যাক।

৩) আপনার বয়ষ্ক বাবা মা অথবা আপনার সাবালক সন্তানের সামনে টিভি বা কম্পিউটারে হঠাত কোন বক্ষ উন্মুক্ত মহিলার ছবি ফুটে উঠলে আপনার কাছে কি তা দৃষ্টিকটু লাগে, বিব্রত হোন নাকি তা স্বাভাবিক দৃষ্টিতে নিয়ে ওভাবেই রেখে দেন? নিশ্চয়ই দৃষ্টিকটু লাগে, আপনি বিব্রতও হোন এবং তা দ্রুত বন্ধের চেষ্টা করেন।

অর্থাৎ আপনার কাম, কামকলা, কামবাসনার বাহিরেও জগতে বিষয়াদি আছে যা নিয়ে ভাবতে হয় এবং আপনিও তা মানেন, যাক।

৪) ধরেন, আপনি à¦