আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের নাগরিত্ব, নিরাপত্তা নিশ্চিত না করে তাদেরকে মায়নমার জান্তার হাতে ছেড়ে দেওয়া যাবে না। উল্লেখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের সেনাবাহিনীসহ জাতিসংঘের শান্তি বাহিনীর তত্ত্বাবধানে তাদের পুনর্বাসিত করার ব্যবস্থা করতে হবে সরকারকে।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে মানুষ সন্দেহ করছে। সুতরাং সন্দেহের সকল পথ বন্ধ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করা সময়ে দাবী।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বার বার বৃদ্ধি করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় মানুষ দিশেহারা। তাই জনতার ক্ষোভ অনুধাবন করে এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
তিনি আজ বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের ৬ষ্ঠ অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিশ্বের ইসলাম বিরোধি পরাশক্তিগুলো নানামুখী চক্রান্তের মাধ্যমে ইসলাম ও মুসলমান নির্মূল করে চলছে। এ কঠিন পরিস্থিতিতে উম্মাহর সদস্য হিসাবে আল্লাহর জমিনে তার বিধান কায়েমের সংগ্রামে সকল মুসলমানকে নিজেদের জানমাল নিয়ে ঝামিয়ে পড়তে হবে। রাসুল সা. এর আদর্শে আদর্শান্বিত হয়ে কাজ করে যেতে হবে।
মুহাম্মদপুর টাউন হল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত ৬ষ্ঠ কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশনে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা আলী ওসমান, মাও