রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

আওয়ামী লীগের কর্মকাণ্ড সময়মতো প্রকাশ করা হবে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হচ্ছে। কোথায় কীভাবে টাকা পাচার করা হচ্ছে, বিভিন্ন পল্লি গড়ে তোলা হচ্ছে, সেই খবর দেশের মানুষ জানে। সময়মতো তার সবই প্রকাশিত হবে।

রোববার ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলোচনা সভাটির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে সরকার সারা বিশ্বে অত্যন্ত সচেতনভাবে মিথ্যা প্রচারণা চালিয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে একটি সম্পত্তির হিসাব জনগণের সামনে তুলে ধরতে পারেনি। একটি অ্যাকাউন্ট তুলে ধরতে পারেনি, যে অ্যাকাউন্টে তার অবৈধ অর্থ আছে।