সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি

আলজাজিরা বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

কাতারভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা লে. জেনারেল ঢাহি খালফান। খবর আলজাজিরার।

আমিরাতের ওই নিরাপত্তা কর্মকর্তার দাবি, গত শুক্রবার মিসরের সিনাই উপত্যকায় মসজিদে হামলার উসকানি দিয়েছে আলজাজিরা।

এক টুইটবার্তায় তিনি আরও বলেন, ওই গণমাধ্যমটি আলকায়েদা, আইএস ও আলনুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে মদদ দিয়ে আসছে।

তাই সৌদি জোটের উচিত- আলজাজিরার কার্যালয় বোমা মেরে গুঁড়িয়ে দেয়া। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরার আরবি বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসের আবু হিলাল্লাহ বলেছেন, আমাদের অফিসে কোন হামলা এবং আমাদের কর্মীদের ওপর কোনো সন্ত্রাসী হামলা হলে তার পুরো দায়ভার খালফানের।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ