শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় আলেম ও মুসলিম নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ ‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি

‘নিজের ইচ্ছায় মুসলিম হয়েছি, কেউ আমাকে বাধ্য করেনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুসলিম ছেলেকে বিয়ে করার সময় ইসলাম গ্রহণ করা হাদিয়া জানালেন, আমি নিজের ইচ্ছায় মুসলিম হয়েছি। কেউ আমাকে বাধ্য করেননি মুসলিম হতে। তিনি স্বামীর কাছে ফিরে যেতে চান।

২৫ নভেম্বর শনিবার কোচি বিমানবন্দর থেকে দিল্লি নিয়ে যাওয়ার পথে মিডিয়াকে এ সব কথা বলেন তিনি।

আগামী ২৮ নভেম্বর সোমবার সুপ্রিম কোর্টে তার মামলার শুনানি। আদালতে হাজিরার জন্য হাদিয়াকে কড়া পুলিশ পাহারায় দিল্লি নিয়ে যাওয়া হয়। এ সময় তার সাথে মা-বাবাও ছিলেন।

গত শুক্রবার হাদিয়ার স্বামী শাফিন জাহান অভিযোগ করেন, গত বছর বিয়ে করার সময় হাদিয়ার বয়স ছিল ২৪। আর তার নাম ছিল আকিলা অশোকান। কিন্তু এখন হাদিয়াকে হিন্দু বানানোর চেষ্টা করা হচ্ছে বলে তার অভিযোগ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ