শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় আলেম ও মুসলিম নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ ‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি

পাকিস্তানে সোশ্যাল মিডিয়া বন্ধে হামিদ মীরের কড়া প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আজ বিকেলে পাকিস্তানের জাতীয় প্রেসক্লাবের সামনে পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ ‘রাওয়াল পিন্ডি ইসলামাবাদ ইউনিয়ন অব জার্নালিস্ট’ এর আয়োজন করে৷

হামিদ মীর বলেছেন, মিডিয়া বন্ধ করে আন্দোলন দমন করার মানসিকতা পরিহার করতে হবে৷ মিডিয়া না থাকলে জনগণের কাছে ভুল বার্তা বেশি যায়৷ মিডিয়া বন্ধ করে সরকার আন্দোলন দমাতে পারবে না৷ আলোচনার মাধ্যমে পরিস্থিতির মোকাবেলা করতে হবে।

পাকিস্তানে গতকাল কয়েকটি টিভি চ্যানেল ও সব ধরনের সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে তিনি এসব কথা বলেন৷

উল্লেখ্য, পাক রাজধানী ইসলামাবাদে গত কয়েক দিন থেকে ‘তেহরিক ই লাব্বাইক’ নামে একটি আন্দোলন চলছে৷ পাক সংসদে একজন মন্ত্রী খতমে নবুওয়ত আইনে সংশোধনের দাবী উত্থাপন করায় মন্ত্রীর অপসারণ ও খতমে নবুওয়ত আইন বহাল রাখার দাবীতে ওই আন্দোলন হচ্ছে৷

আর পাক সরকার বিক্ষোভকারীদের দমন করতে নানা প্রকার চাপ প্রয়োগ করে আসছে৷ এ নিয়ে ইসলামাবাদে কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে৷

 

দ্য ডন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ