শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় আলেম ও মুসলিম নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ ‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের তারিখ ঘোষণা, নতুন সাম্প্রদায়িক উত্তেজনা ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরী মসজিদ স্থলে রাম মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এতে নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে ভারতে।

ঘোষণা অনুযায়ী ২০১৮ সালের ১৮ অক্টোবর থেকে রাম মন্দির নির্মাণ কাজ শুরু হবে।

গতকাল রোববার বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক যুগ্ম সচিব সুরেন্দ্র কুমার জৈন কর্ণাটকে ধর্মসংসদ সভায় রাম মন্দির নির্মাণের তারিখ ঘোষণা করেন।

এর আগে শুক্রবার একই অনুষ্ঠান থেকে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত অযোধ্যায় রাম জন্মভূমিতে কেবলমাত্র রাম মন্দিরই হবে, অন্য কিছু নয় বলে ঘোষণা করেন।

বাবরী মসজিদ-রাম মন্দির ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন আছে।

রোববার কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং মুসলিমদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি যোধপুরে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারতে বাস করা মুসলিমরা বাবরের নয়, রামের বংশধর। উভয়ের ধর্মীয় রীতি ভিন্ন হলেও তাদের পূর্বপুরুষ একই। তিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য শিয়া ও সুন্নীদের এগিয়ে আসা উচিত এবং সেখানে গ্র্যান্ড রাম মন্দির নির্মাণ হওয়া উচিত বলে মন্তব্য করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ