বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ভোটার দিবস পালন করবে ইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বছরের একটি নির্দিষ্ট দিনকে ভোটার দিবস হিসেবে পালন করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। উদ্দেশ্য, ভোটার হওয়ার মতো প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটার হওয়ায় উদ্বুদ্ধ করা।

সোমবার (২৭ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, ‘বছরের একটি দিন ভোটার দিবস হিসেবে পালন করা হবে। দিবসটি পালন করা হবে এ দেশের জনগণকে যারা ভোটার হওয়ার যোগ্য তাদের ভোটার হওয়ার আগ্রহ সৃষ্টি করার জন্য। পৃথিবীর অন্যান্য অনেক দেশে এই ভোটার দিবস পালন করা হয়েছে থাকে।’

ভোটার দিবসের জন্য নির্দিষ্ট দিন ঠিক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও নির্দিষ্ট কোনও দিন ঠিক করা হয়নি। আমরা পরে এজন্য দিন ঠিক করে কমিশন সভার সিদ্ধান্তের জন্য উপস্থাপন করবো। আজকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ