সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

মিসরের নিহত মুসল্লিদের স্মরণে তুরস্কের জাতীয় শোক ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি মিসরের ভয়াবহ বোমা হামলায় নিহত মুসল্লিদের স্মরণে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে তুরস্ক।

গত শুক্রবার মিসরের সিনাইতে মসজিদে সম্প্রতিকালের ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এ হামলায় ৩০৫ জন নিহত ও ১২৮ জন আহত হয়।

হামলার নিন্দা ও সন্ত্রাসের বিরুদ্ধে সংহতি জানাতে এ শোক ঘোষণা করা হয়।

শোক পালনের অংশহিসেবে দেশের সকল প্রতিষ্ঠান ও বিদেশে সরকারি দূতাবাসগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হয়।

তুর্কি প্রধানমন্ত্রী বিনআলী এলদিরিম বলেন, আশি মিলিয়ন তুর্কি মিসরীয় জনগনের ব্যাথায় ব্যথিত।

তিনি সন্ত্রাসমোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে স্টান্ডবাজি পরিত্যাগ করে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান, তিনি আরো বলেন, সন্ত্রাসীরা ইসলাম-মানবতা কোনটারই প্রতিনিধিত্ব করে না।

সূত্র : আরটি, তুর্কিয়া অনলাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ