বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোহিঙ্গা ক্যাম্পে জমিয়ত হিন্দের ১৬০ আশ্রয়কেন্দ্র, ৪৫ মসজিদ ও ২০ মকতব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া মাজলুম রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিভিন্ন ক্যাম্পে জমিয়তে উলামায়ে হিন্দ এক হাজার আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে৷

জমিয়তে উলামায়ে হিন্দের নিউ দিল্লির কেন্দ্রীয় অফিস থেকে এক প্রেস রিলিজে আরো বলা হয়েছে, কেবল মুতোছোরা ক্যাম্পেই ১৬০টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে৷

জমিয়ত ত্রাণ টিমের অন্যতম সদস্য মাওলানা মাকনুন আহমদ জানিয়েছেন, অনেক শরণার্থী খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে৷ কনকনে শীতে তাদের অবস্থা খুবই সংকটাপন্ন৷ মিয়ানমার থেকে প্রায় ৮ লাখ মানুষ বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবস্থান করছে৷ আমরা অতিরিক্ত শেল্টার হোম নির্মাণের জন্য খুব শিগ্গিরই কাজ শুরু করবো৷

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর জমিয়ত সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানি  একটি প্রতিনিধি দলসহ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন শেষে ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন৷ এরপর থেকে ‘ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশে’র তত্বাবধানে ত্রাণ কার্যক্রম এখনো পর্যন্ত চলমান রয়েছে৷

এ পর্যন্ত তারা প্রায় ৩ কোটি নগদ অর্থ, খাদ্য, তৈজষপত্র, শিশু খাদ্য, গরম কাপড় বিতরণ, ৫০০ টয়লেট+ গোসল খানা নির্মাণ, ১১০টি টিউবওয়েল, ১৫টি ডিপ টিউবওয়েলসহ নানাবিধ সেবামূলক কাজ আঞ্জাম দিয়েছে৷

মানবিক সেবার পাশাপাশি জমিয়ত দীনি খেদমতেও বেশ ভূমিকা রাখছে৷ এ পর্যন্ত ৪৫টি মসজিদ, ২০টি মকতব, ৫টি হিফজখানা ও ৬টি স্কুল নির্মাণ করেছে৷ যেখানে রোহিঙ্গা শিুশুরা নিয়মিত পড়াশুনা করছে৷

জমিয়তের পক্ষ থেকে কক্সবাজারে ২ সপ্তাহ অবস্থান করে ত্রাণ বিতরণকারী মাওলানা হাকিমুদ্দীন কাসেমী এবং মাওলানা আহমদ আবদুল্লাহ বলেছেন, মিয়ানমার সামরিক জান্তা কেবল সেখানকার মুসলমানদের ঘরবাড়ি উজাড় করেছে তাই নয় বরং হাজারও মকতব মাদরাসাও গুড়িয়ে দিয়েছে৷ শত শত ছাত্রকে হত্যা করা হয়েছে৷

যারা জীবন বাঁচাতে পালিয়ে এসেছে তাদের শিক্ষা নিশ্চিত করা জরুরি ছিলো৷ জমিয়ত সে লক্ষ্যেই সুনির্দিষ্ট পরিকলেপনা নিয়ে কাজ করে যাচ্ছে৷

উর্দু পয়েন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ