সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

সৌদি সফরে পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম 
পাকিস্তানের সরাকারি গণমাধ্যম বলছে, গতকাল সোমবার দুপুরের দিকে  পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি, পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মাদ আসিফ ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সৌদি সফরে গিয়েছেন।

তবে  কী কারণে তারা হঠাৎ  সৌদি আরব সফরে গেলেন তা না জানা গেলেও ধারণা করা হচ্ছে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করণ ও ইসলামি সামরিক জোট নিয়ে দ্বিপাক্ষিক অালােচনা করতেই এই সফর।

এর আগে রোববার সৌদির রাজধানী রিয়াদে বিভিন্ন মুসলিম দেশের প্রতিক্ষামন্ত্রীদের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য ইসলামি সামরিক জোট গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

আর ওই সম্মেলনে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফকে ইসলামি সামরিক জোটের প্রধান নির্বাচিত করা হয়েছে।

এই সম্মেলনের একদিন পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান রিয়াদ সফরে যান।

উল্লেখ্য চলতি মাসের শুরুর দিকে সৌদি রাষ্ট্রদূত পাকিস্তান সফরে গিয়ে পাক প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

দ্য ডন