সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

১৫ বছরে এক লাখ নেপালি ইসলাম গ্রহণ করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত কয়েক বছরে নেপালে মুসলিমদের সংখ্যা ব্যাপকহারে বেড়েছে বলে জানিয়েছে তুরস্কের স্টার পত্রিকা। আর নেপালিদের মধ্যে ইসলাম গ্রহণের এই প্রবণতা দিন দিন বাড়ছেই বলে জানা গেছে।

নেপালের ইসলামিক সোসাইটির প্রধান খোরশিদ আলমকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, গত ১৫ বছরে প্রায় এক লাখ নেপালি ইসলাম গ্রহণ করেছেন। আসছে বছরগুলোতে ইসলাম গ্রহণের এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি।

হিন্দু এবং বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিম হওয়ায় এসব মানুষকে বহু বাধা-বিপত্তির মুখে পড়তে হয়। বিশেষ করে হিন্দু ও বৌদ্ধ উগ্রবাদীরা বড় বাধা হয়ে দাঁড়ায়। নেপালে ইসলাম গ্রহণের হার উল্লেখ্যযোগ্য বলেও মন্তব্য করেন খোরশিদ আলম।

নেপালে মুসলিমরা সংখ্যালঘু। গত ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির ৪.৪ ভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। মুসলিমদের ৯৭ ভাগই থাকেন তেরাই অঞ্চলে। বাকিরা রাজধানী কাঠমান্ডু এবং পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় বসবাস করেন।