সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

সৌদির ‍বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করায় ৭ বছরের সাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: সৌদি আরবের বিরুদ্ধে নানারকম খবর শোনা যায় প্রায় প্রতিনিয়তই। বিশেষ করে সৌদির শায়খ ও মুফতিদের নামে বিভ্রান্তিকর ফতোয়ার খবর ছাপা হয় বিভিন্ন গণমাধ্যমে। যেগুলোর আদতে কোনো ভিত্তি পাওয়া যায় না।

এবার সেই মিথ্যা খবর পরিবেশন নিয়ে এক ব্যক্তিকে সাজাই দিয়ে দিল কুয়েতের একটি আদালত। তাও এক দু বছর নয়। পুরো ৭ বছর সাজা ভোগ করতে হবে মুহাম্মদ সালমান নামের ওই ব্যক্তিকে।

২৮ নভেম্বর কুয়েতের একটি আদালত মুহাম্মদ সালমানের বিপক্ষে এ রায় দিয়েছে।

কুয়েতি গণমাধ্যম আল কুবুস এক প্রতিবেদনে জানিয়েছে, মুহাম্মদ সালমান নিজের টুইটার অ্যাকাউন্টে ভুয়া খবর পরিবেশনের পাশাপাশি সৌদি আরবের বিরুদ্ধে অশ্লীল সমালোচনাও করেন।

তবে মুহাম্মদ সালমান কী নিউজ পরিবেশন করেছিলেন এবং কী ধরনের সমালোচনা করেছিলেন তা রিপোর্টে উল্লেখ করা হয়নি।

সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে দুটি বড় ধরনের ভুয়া খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পায়। এগুলো হলো, ইসরাইলের বিপক্ষে যুদ্ধ করা জায়েজ নয়-গ্রান্ড মুফতি এবং সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঈদে মিলাদুন্নবী সা. পালন করবে।

পড়ে সৌদি আরব জানায়, এ খবর দুটি ভুয়া এবং ঈদের মিলাদুন্নবী পালনের কোনো সিদ্ধান্ত সৌদি সরকার নেয়নি।

ডেইলি পাকিস্তান

সৌদি শাহজাদির ইন্তেকাল; বাইতুল্লাহ শরিফে জানাযা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ