বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশকে রোহিঙ্গাদের পাশে থাকতে হবে: জমিয়ত ইউকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের মাসিক সভায় জাতিসংঘ এবং ওআইসিকে মিয়ানমারের এই সাম্প্রদায়িক ও জাতিগত নিপীড়ন বন্ধের জন্য জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব, মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার ফিরিয়ে দিতে হবে।

গত ২৫ নভেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের মাসিক দায়িত্বশীল বৈঠক মারকাজুল উলুম লন্ডনে অনুষ্টিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মুশতাক আহমদ।

এতে আলোচনায় অংশগ্রহণ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মুফতী আব্দুল মুনতাকিম, সহ সভাপতি মাওলানা আব্দুল মজীদ, সাংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা হুসাইন আহমদ, হাজী আবদুর রউফ, হাজী খালিস মিয়া, জনাব রফিকুল হক রফু মিয়া,হাফিজ মাওলানা খালেদ আহমদ, জনাব আবুল হুসেন প্রমুখ।

আলোচনা সভায় জমিয়ত নেতৃবৃন্দ বলেছেন পার্শবর্তী দেশ হিসেবে বাংলাদেশকে কুটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আরাকান সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নিতে হবে। আরাকানের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সহিংসতার শিকার নির্যাতিত শরণার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জমিয়ত নেতৃবৃন্দ।

তাঁরা বলেন, রোহিঙ্গারা আমাদের ভাই-বোন; এরা সন্ত্রাসী নয়। এরা নিপীড়িত অসহায় মজলুম। এদের আশ্রয় দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব।

মিয়ানমারের নির্যাতিতদের রক্ত নিয়ে যারা হোলি খেলায় মেতে উঠেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সোচ্চার ও কুটনৈতিক চাপ প্রয়োগ করার আহ্বান জানান নেতৃবৃন্দ ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ