বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

জিরা পানির উপকারী ১০ গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শফিক হাসান
ফিচার রাইটার

রান্না করা খাবারে জিরার ব্যবহার হয়েই থাকে। মূলত রান্নায় স্বাদ আনতেই ব্যবহার করা হয় জিরা। কিন্তু এই জিরারও আরও বহু গুণ রয়েছে। তবে রান্নায় নয়, জিরা ভেজানো পানি খেলে আরও অনেক  উপকারিতা পাওয়া যায়। অল্প কিছু জিরা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে প্রতিদিন সকালে খালি পেটে পান করলে প্রাকৃতিক উপায়ে ওজন কমা, হজমের সমস্যা দূর হওয়া সহ আরও নানা সমস্যার সমাধান মেলে। জেনে নিন জিরা পানির উপকারী ১০ গুণ সম্পর্কে।

১. হজমে সহায়ক: জিরায় আছে থাইমল। থাইমল খাবার হজমে সহায়তা করে। তাই নিয়মিত জিরা পানি পান করলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও গর্ভকালীন হজম এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে জুরি নেই জিরা পানির।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: আয়রন এবং ডায়েটারি ফাইবারের উৎস জিরা। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখার জন্য নিয়মিত জিরা পানি পান করা জরুরী। জিরা পানি পান করলে অনেক অসুখ থেকেই দূরে থাকা সম্ভব।

৩. ডায়াবেটিস এ উপকারী: তাদের ডায়াবেটিস আছে তাদের নিয়মিত জিরা পানি পান করা উচিত। কারণ প্রতিদিন খালি পেটে জিরা পানি পান করলে রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।

৪. মেদ কম করে :  নিয়মিত জিরা পানি খেলে অতিরিক্ত ওজন এবং মেদ কমবে

৫. রক্তচাপ নিয়ন্ত্রণ করে: জিরা পানিতে প্রচুর পটাশিয়াম আছে। রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখতে এবং অতিরিক্ত লবণের ক্ষতিকর প্রভাব কাটাতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম প্রয়োজন। তাই নিয়মিত জিরা পানি খাওয়ার অভ্যাস করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

৬. এনার্জি বাড়ায়: একটু কাজেই ক্লান্তি লাগে? এই সমস্যায় জিরা পানি দারুণ উপকারী। প্রতিদিন সকালে খালি পেটে জিরা পানি পান করলে প্রচুর কর্মশক্তি পাওয়া যায়।

৭. লিভার ভাল রাখে: জিরা পানি শরীর থেকে বিষাক্ত উপাদান বের করতে করতে সহায়তা করে। তাই লিভার ভাল রাখতে এবং ফ্যাটি লিভারের সমস্যায় জিরা পানি খুবই উপকারী।
রক্তস্বল্পতা দূর করে: জিরায় প্রচুর পরিমাণে আয়রন আছে। তাই নিয়মিত জিরা পানি পানে হিমোগ্লোবিন বাড়ে। যারা রক্তস্বল্পতার সমস্যায় ভোগেন তাদের জন্য জিরা পানি খুব উপকারী।

৮. পিরিয়ডের ব্যথা কমায়: পিরিয়ডের সময় অনেক নারীই তলপেটে ব্যথা অনুভব করেন। অসহ্যকর এই ব্যথা দূর কতে জিরা পানি বেশ কার্যকরী ভূমিকা রাখে। অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণের কারণে পিরিয়ডের মাসল ক্র্যাম্প বেশ দ্রুত কমে