রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

পোপের উদ্দেশে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের ভাষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের আগমন উপলক্ষে গতকাল সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজন করা হয় আন্তঃধর্মীয় সমাবেশ ও প্রার্থনা অনুষ্ঠানের।

গতকাল বিকেল ৫টায় এ সমাবেশে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে লিখিত সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আস সালামু আলা মানিত্তাআবাল হুদা

সকল সত্য-শান্তি প্রত্যাশীদের প্রতি সালাম। আমাদের এই শ্যামল ও সুন্দর দেশে মহামান্য পোপের আগমনকে সশ্রদ্ধ স্বাগত জানাচ্ছি। আমরা জানি পৃথিবীর সব মহাপুরুষই শান্তি-সৌহার্দ্য, প্রেম ও ভালোবাসার বন্ধনে মানুষকে আবদ্ধ করার চেষ্টা করে গিয়েছেন। মহান সৃষ্টিকর্তার উপাসনা ও ভালোবাসা সৃষ্টি প্রেমের সাথে জড়িত করা হয়েছে। ‍সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও মনুষ্য জাতির প্রতি ভালোবাসা ব্যতীত কোনো ধর্মাদর্শের চিন্তাও করা যায় না।

বর্তমান পৃথিবীতে এই প্রেম ও ভালোবাসার সবচেয়ে বেশি অভাব।

পৃথিবী জুড়ে ধর্মে ধর্মে বর্ণে, জাতিতে জাতিতে যে বিদ্বেষ, হিংসা ও হানাহানি চলছে মহাপুরুষদের অনুসৃত প্রেম ও ভালোবাসার বন্ধনই কেবল তা নিরসন করতে পারে। মহামান্য পোপ ধর্ম-বর্ণ ও জাতি নির্বিশেষে যেভাবে মনুষ্যত্বের বিকাশ ও নির্যাতিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তাতে আমরা সবাই উৎসাহ পাই, উজ্জীবিত হই। বিশেষ করে অসহায় রোহিঙ্গা গোষ্ঠির প্রতি তার জোরালো সমর্থন এদের মানবিক অধিকার রক্ষায় সফলতা বয়ে আনতে বলে আমার বিশ্বাস।

এজন্য ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। তিনি একজন আধ্যাত্মিক পুরুষের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বও। তার এই উভয়বিদ শক্তি ও সামর্থ্য বিশ্ব শান্তি, সম্প্রীতি ও নির্যাতিত মানুষের কল্যাণ প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আমরা জোরালো আশা করি।

মহামান্য পোপকে কেন্দ্র করে আজকের এ সমাবেশ এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের মহামিলন, বিশেষ করে ধর্মে নামে সব ধরনের উগ্রবাদ ও সন্ত্রাসকে রুখতে বিরাট ভূমিকা রাখবে বলে আশা করা যায়। তবে এ ধারাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
আমি পুনরায় মহামান্য পোপ ও তার সফর সঙ্গীদের স