বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘কওমি মাদরাসাকে কওমি বিশ্ববিদ্যালয় বলা হলে মানুষের ধারণা ভিন্ন দিকে চলে যাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার সরকারি স্বীকৃতির খসড়া আইন চূড়ান্ত করা নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। এর আইনি ভিত্তি ও আইনি কাঠামো কী হবে তা নিয়ে চলছে সেটি নিয়েও আলোচনা আছে। স্বীকৃতি স্বতন্ত্র কওমি বিশ্ববিদ্যালয়ের অধীন হবে নাকি কর্তৃপক্ষ আইনে সে বিষয়ে অভ্যন্তরিন আলোচনা এখন তুঙ্গে।

বিষয়টি নিয়ে আগামী ৬ ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে এক জরুরি বৈঠকে বসছেন হাইআতুল উলয়ার সদস্যগণ। স্বীকৃতির চলমান এসব বিষয় নিয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন হাইআতুল উলয়ার সদস্য, বেফাকুল মাদারিসিদ দিনিয়ার মহাসচিব ও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকার (আফতাবনগর মাদরাসা) মুহতামিম মুফতী মোহাম্মদ আলী।

সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলামের প্রতিবেদক কাওসার লাবীব।

আওয়ার ইসলাম : ৬ বোর্ডের সমন্বয়ে গঠিত ‘আল-হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া’। এ প্রতিষ্ঠানের পরিচয়টা কী? এটি কোনো সংস্থা নাকি বিশ্ববিদ্যালয়?

মুফতী মোহাম্মদ আলী : এ বিষয়ে আমার বক্তব্য স্পষ্ট। মাদরাসা বলতে মানুষ একটা অর্থ বোঝে আবার ইউনিভার্সিটি বলতে মানুষ আরেকটা জিনিস বোঝে।যেমন সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল বানাতে চাই তাহলে তাকে ভার্সিটি যেতে হবো। আর আলেম বানাতে হলে মাদরাসায় যেতে হবে।

এখন যদি এর অন্য কোনো নাম দেয়া হয়, কওমি বিশ্ববিদ্যালয় বলা হয় তাহলে মানুষের ধারণা ভিন্ন দিকে চলে যাবে। মানুষ যে ধারণা থেকে সন্তানকে কওমি মাদরাসায় দেয় ইউনিভার্সিটি হলে এটা আর থাকেবে না।

দারুল উলুম দেওবন্দের স্থপতি মাওলানা কাসেম নানুতুবী রহ. এর উদ্দেশ্য ছিল এমন প্রতিষ্ঠান গড়ে তোলা যা সরকার থেকে দূরে থেকে নিজের স্বকীয়তাটা বজায় রাখবে। কেননা কামেস নানুতুবী রহ. বুঝতে পেরেছিলেন মাদরাসাগুলো সরকারের নিয়ন্ত্রণে থাকলে, আমল আখলাক ও নিষ্কলুষ শিক্ষা ব্যহত হবে। তিনি আট মূলনীতিতে সরকারের হস্তক্ষেপকে ক্ষতিকর বলেছেন।

হাইআতুল উলয়াকে ইউ জি সি-ও বলা যাবে না, কেননা তারা অভিন্ন প্রশ্নে আলাদাভাবে আমাদের মতো পরীক্ষা