বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ঢাকায় আল্লামা মুশাহিদ রহ. কে নিয়ে আলোচনা সভা ১১ জানুয়ারি’১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার, রাজধানীর প্রোএকটিভ হলে আল্লামা মুশাহিদ বাইয়মপুরী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে আজ বাদ মাগরিব পল্টনস্থ কিশোরবন্ধু কার্যালয়ে এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুফতি রেদওয়ানুল বারী সিরাজীকে আলোচনা সভা প্রস্তুতি কমিটির আহবায়ক ও সবার খবর সম্পাদক মাওলানা আবদুল গাফফারকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সভায় মাওলানা আলীম উদ্দিনকে যুগ্ম আহবায়ক, মাওলানা তোফায়েল গাজালিকে যুগ্ম সদস্য সচিব ও মাওলানা আব্দুল ওয়াহাবকে অর্থসচিব ও মাওলানা বাহার উদ্দিন ও কে এম খায়রুল ইসলামকে প্রচার সচিবের দায়িত্ব দেওয়া হয়।

প্রস্তুতি কমিটির পরবর্তী সভার তারিখ আগামী বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ