বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ঢাকায় চলন্ত বাসে উঠে যাত্রীকে গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর শ্যামলী এলাকায় চলন্ত বাসে গুলিতে শহিদুল ইসলাম (৩০) নামের এক দোকান কর্মচারী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

মধ্য বাড্ডা লিংক রোডের "চেয়ার বাজার" নামের একটি দোকানের কর্মচারী সে। থাকেন ওই এলাকাতেই। ওই দোকান মালিক তাকে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

আহত শহিদুল ইসলামের দাবি, দোকানের কাজে সকালে সাভার যান তিনি। সাভার থেকে বৈশাখী পরিবহনে করে মধ্য বাড্ডার দোকানে ফিরছিলেন। বাসটি দুপুর দেড়টার দিকে শ্যামলী এলাকায় আসলে মোটর সাইকেলে করে ২ লোক এসে ওই বাসে উঠে। এরপর তার কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলো তারা শহিদুলের ডান হাতে একটি গুলি করে ব্যাগটি নিয়ে মোটর সাইকেলে করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ওই ব্যাগে চেয়ার মেরামতের কিছু জিনিসপত্র ছাড়া আর কিছু ছিলনা  বলেন জানান শহিদুল। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, আহত শহিদুলের কথায় অনেক গড়মিল রয়েছে। সে কীভাবে গুলিতে আহত হয়েছে তা জানার চেষ্টা চলছে। শহিদুলের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ