শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বুখারির দরসে পোপ সম্পর্কে যা বললেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন'আমুল হাসান ফারুকী
হাটহাজারী

পোপ ফ্রান্সিস সম্পর্কে শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, পোপ ফ্রান্সিস খ্রিস্টান ধর্মের দাওয়াত বা বার্তা নিয়ে বাংলাদেশে সফর করেছেন, যেন বাংলাদেশে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিতে পারে অবস্থানরত খ্রিস্টানরা সেই বার্তা বা মিশনারি নিয়েই তো তিনি আগমন করেছেন। তাহলে তাকে কিভাবে অভ্যর্তনা বা স্বাগত জানাতে পারে আলেম সমাজ।

পশ্চিম জাহানপুর বিবিরদিঘী ঈদগাহ ময়দানে বার্ষিক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি খুব ব্যতীত কণ্ঠে বলেন, যারা ইসলাম বা মুসলমানদের প্রকাশ্য শত্রু বা দুশমন, আমরা মুসলমান হয়ে কিভাবে তাদের প্রশাংসা করতে পারি বা তাদের স্বাগত জানাতে পারি!!

তিনি আরো বলেন, খ্রিস্টান পোপের সাথে বৈঠক হতে পারে বা করতে পারেন, তবে শর্ত হল, তাকে দাওয়াত দিয়ে আপনি বলুন, ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন, শান্তি ও রক্ষা পাবেন, আর এমনটাই ছিল হযরত রাসুল সা. এর আদর্শ বা নমুনা।

রাসুল সা. কখনো ইহুদি বা নাসারা তথা অমুসলিমদের প্রশাংসা করেনি। কারণ আল্লাহ তা’আলা বলেছেন, হে রাসুল সা. তারা আপনার বন্ধু নয়, বরং তারা একে অপরের বন্ধু।

এখন যেভাবে পোপকে স্বাগত জানানো হচ্ছে ও তার প্রশাংসা করা হচ্ছে, এর ফলে বর্তমান অবস্থানরত খ্রিস্টানরা নিজেদের মধ্যে সাহস যোগাচ্ছে আর স্বপ্ন দেখছে দেশটা হাতে নেয়ার।

অন্যদিকে সরলমনা মুসলিমরা জাতির তথা ধর্মের অভিভাকদের এই অবাস্থা দেখে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে পার্থক্য করতে না পেরে তাদের দাওয়াত সহজভাবে গ্রহণ করবে।

তাই বলছি, আপনারা জাতির বা ধর্মের রাহবার হয়ে যা করছেন, তা কখনো কাম্য নয়, বড়ই দুঃখজনক।

মনে রাখবেন, আজ যদি এই কৃতকর্মের কারণে ইসলাম বা মুসলমানদের কোন ক্ষতি হয়, আপনারা ইসলাম বা মুসলানের অভিভাবক বলে পরকালে তার দায়ভার আপনাদেরই বহন করতে হবে।

সম্প্রতি পোপকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ বর্ণনা করতে গিয়ে তার চক্ষুদ্বয় অশ্রুসিক্ত হয়ে ওঠে। তার দরদমাখা বয়ান উপস্থিত ছাত্রদের হৃদয়ে দাগ কাটে।

বয়ানের সারমর্ম ছিলো, পোপকে মেহমান হিসেবে মেহমানদারি করা যেà¦