রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে প্রশংসিত : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:
আজ সোমবার কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য কয়েকজন সংসদ সদস্য ও বিভিন্ন সংস্থার আর্থিক সহযোগিতা ও ত্রাণসামগ্রী গ্রহণের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার দেশে জঙ্গিবাদকে যেভাবে মোকাবিলা করে জঙ্গি সমস্যার সমাধান করেছে, ঠিক সেভাবেই রোহিঙ্গা সংকটও মোকাবিলা করে তা সমাধান করবে। বিশ্বের সবাই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের প্রশংসা করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাহাড়ে শান্তি ফেরাতেই আওয়ামী লীগ সরকার শান্তিচুক্তি করেছিল। এই চুক্তির পূর্ণ বাস্তবায়নে পাহাড়িদের নেতা জনসংহতি সমিতির চেয়ারম্যান সন্তু লারমার সাথে বৈঠকে বসা হবে বলেও জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, শামসুল হক চৌধুরী এমপি, একরামুল চৌধুরী এমপিসহ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ