অনলাইন ডেস্ক: ৩ শর্তে বিএনপি ও জাতীয় পার্টি (জাপা)’র মধ্যে বড় রাজনৈতিক সমঝোতার চেষ্টা চলছে! যা শিগগির আলোর মুখ দেখতে পারে বলে দু’দলের একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে। সমঝোতার জন্য মূলত পার্শ্ববর্তী একটি দেশে বিএনপি-জাপার মধ্যমসারির একাধিক দূত ইতোমধ্যে দফায় দফায় বৈঠক করেছেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, ৩ শর্তের মধ্যে রয়েছে— রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাপা প্রার্থীকে জিতিয়ে আনা, আগামী নির্বাচনে জাপার জন্য ১০০ নির্বাচনী আসন ছেড়ে দিয়ে বিএনপির দলীয় মনোনয়ন ঠিক করবে এবং সুবিধাজনক সময়ে সরকার ও মহাজোট থেকে বেরিয়ে আসবে জাপা।
সূত্রটি জানায়, মধ্যস্থতাকারী হিসাবে জাপার পক্ষে এরশাদের ‘ঘনিষ্ঠ’ এক নারী ও পার্টির দলের মহিলা উইংয়ের এক নেত্রীসহ বেশ কয়েকজন রয়েছেন।
অপরদিকে, বিএনপির পক্ষে আগে জাপায় ছিলেন কিন্তু এখন বিএনপির দায়িত্বশীল পদে আছেন এমন এক নেতা ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।
মধ্যম সারির ওইসব নেতাদের সাথে কথা বলে জানা গেছে, মোটা দাগে ৩ শর্ত থাকলেও সমঝোতায় আরো কিছু ছোট ছোট শর্ত রয়েছে। যেমন এরশাদকে ‘স্বৈরাচার’ বলে বিএনপির দায়িত্বশীল নেতাদের বক্তৃতা না দেওয়া, জাপার কোনও নেতাকে বিএনপিতে না নেওয়া, জাপা আপাতত সরকারে থাকলেও দু’দলকে এক অন্যের সহযোগিতা করা ইত্যাদি।
ওইসব নেতাদের দাবি, সমঝোতার ভিত্তিতেই এখন আর জাপাকে নিয়ে কোনও আক্রমণমূলক বক্তৃতা দেন না বিএনপি নেতারা। পাশাপাশি জাপাও সরাসরি সরকার ও আওয়ামী লীগের বিরোধীতায় প্রকাশ্যে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন।
উদাহরণ হিসেবে ওইসব নেতারা দাবি সম্প্রতি জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের একটি বক্তব্যকে সামনে তুলে এনেছেন।
সম্প্রতি বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি বলেছেন, সামনে যে দিন আসছে তা কেবল জাতীয় পার্টির। আওয়ামী লীগকে মানুষ আর চায় না।
এছাড়া সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে এরশাদকে স্বৈরাচার বলে মন্তব্য করায় রুষ্ঠ জাপা।
যদিও এমন সমঝোতা বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বিষয়টি অস্বীকার করে বলেন, যারা এগুলো করছে তারা কি দলের কোনও পরিচয় বহন করেন? ত