বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

ওয়াজ নসীহত করে টাকা নেয়া জায়েজ আছে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তম হল টাকা পয়সা না নেয়া। কিন্তু যদি কেউ শুধু ওয়াজ নসীহত করার জন্যই নিজেকে ফারিগ করে রাখে। অন্য কোন কাজে ব্যস্ত না থাকে। তাহলে উক্ত ব্যক্তির জন্য ওয়াজ করে পারিশ্রমিক নেয়া জায়েজ আছে।

কিন্তু মাহফিল আয়োজনের পর হঠাৎ কাউকে বয়ানের জন্য বলার পর পারিশ্রমিক চাওয়া জায়েজ নয়। যেমন মসজিদে নামায পড়ানোর জন্য যদি কেউ নিযুক্ত ইমাম থাকে, যে শুধু নামায পড়ানোর জন্য নিজের সময়কে খালি করে রাখে, উক্ত ব্যক্তির জন্য ইমামতীর জন্য পারিশ্রমিক নেয়া জায়েজ আছে।

কিন্তু নামাযের সময় হয়ে যাওয়ার পর নামায শুরু হবার প্রক্কালে একজনকে নামায পড়াতে বললে উক্ত ব্যক্তি নামায পড়ানোর কারণে পারিশ্রমিক দাবি করা বা নেয়া জায়েজ হবে না।

সূত্র; আহসানুল ফাতাওয়া-৭/৩০০, জাদীদ মুআমালাত কি শরয়ী আহকাম-১/২১৩

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ