বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘সীরাতুল মুস্তফা সংস্থা’র উদ্যোগে শুরু হলো সিরাত প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলছে মাহে রবিউল আউয়াল৷ রাসুল সা. এর জন্মের মাস হিসেবে নবীপ্রেমিকদের অন্তরে এ মাসের আগমন নতুন করে জাগরণ সৃষ্টি করে৷ নবীজির সা. সীরাতের আলোকে সমাজকে ঢেলে সাজানোর শপথ নেওয়া হয় নতুন করে৷

যার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সীরাত অধ্যয়নকে ব্যাপক করা৷ এর প্রেক্ষিতে গতকাল ০৪ ডিসেম্বর'১৭ সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সীরাতের বহুমুখী গবেষণামূলক-সম্ভাবনাময় সংগঠন “সীরাতুল মুস্তফা সংস্থা"৷

সংস্থার প্রথম পদক্ষেপ শায়খুল হাদীস আল্লামা আবদুল ওয়াদুদ সন্দ্বীপী রহ. স্মরণে ‘সীরাত প্রতিযোগিতা'৷

প্রতিযোগিতাটি সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান আহমদ প্রকাশন'র তত্ত্বাবধানে পরিচালিত হবে। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক পূর্বদেশ, আওয়ার ইসলাম২৪.কম ও রেডিওট্যাচ২৪।

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ২২ ডিসেম্বর উত্তরপত্র জমা দেওয়ার শেষ তারিখ উল্লেখ করা হয়৷

এ উপলক্ষে চট্টগ্রামের সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্সে আনুষ্ঠানিক প্রচারণার একটি বৈঠক অনুষ্ঠিত হয়৷ এতে সংস্থার সিনিয়র উপদেষ্টা হাফেজ মাওলানা তৈয়ব, সীরাত প্রতিযোগিতা বাস্তবায়ন পরিষদের প্রতি গুরুত্বপূর্ণ দিকনের্দেশনামূলক বক্তব্য রাখেন৷

এ সময় আরো উপস্থিত ছিলেন খুলশি থানার তদন্ত ইন্সপেক্টর শেখ মুহাম্মদ মাহমুদ, সীরাতুল মুস্তফা সংস্থা'র আহবায়ক-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, হুমায়ুন কবীর খালভী, সংস্থার বাস্তবায়ন পরিষদের মধ্যে ছিলেন আহমদ প্রকাশন'র স্বত্ত্বাধিকারী, জাহিদুল ইসলাম জিহান, মো. ইমদাদুল্লাহ সাদী, মাসরুরুল হাকীম ও আয়াতুল হক সহ প্রমুখ৷

সমাপ্তি পর্যায়ে অতিথিবৃন্দ বাস্তবায়ন পরিষদের কাছে পোস্টার হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণার কাজ উদ্বোধন করেন৷

No automatic alt text available.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ