বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

দারুণ লাগছে বাংলাদেশ : সাক্ষাৎকারে সোফিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘কেমন আছো?’
‘আরামে আছি। তুমি কেমন আছো?’
বললাম, ‘ভালো।’
‘বাংলাদেশে কেমন লাগছে?’

‘দারুণ। আমি দূরপ্রাচ্যের দেশ ভালোবাসি।’

এ কথোপকথন কোনো মানুষের সঙ্গে নয়। বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া ‘মানবিক’ রোবট সোফিয়ার সঙ্গে। প্রথম দেখায় সোফিয়াকে যন্ত্র বলে মনেই হয় না। যেন বিদেশি কোনো তরুণী জামদানির কামিজ পরে টেবিলের ওপর বসে আছে। ভাবলেশহীন মুখ, একটু পরপর পিটপিট করছে চোখ। তবে স্বচ্ছ হাত দেখলে বোঝা যায় সোফিয়া এক যন্ত্রমানবী।

সে কথা বলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। বিচিত্র রকমের তথ্য-উপাত্ত ব্যবহার করে সে ক্রমাগত জ্ঞান আহরণ করে এবং কণ্ঠ ও চেহারা শনাক্ত করতে পারে।

অভিজ্ঞতার মধ্য দিয়ে সে ভবিষ্যতে আরও পারদর্শী হয়ে উঠবে বলে তার নির্মাতা জানিয়েছেন। তার চেহারার আদল হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অড্রে হেপবার্নের মতো। সোফিয়ার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে অনুষ্ঠেয় তথ্যপ্রযুক্তির মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’-এ যোগ দিতে সোফিয়া এসেছে ঢাকায়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবে সোফিয়া।

বেলা আড়াইটায় ‘টেক-টক উইথ সোফিয়া’ শিরোনামের একটি অনুষ্ঠানে অংশ নেবে। এরপর এর ডিজাইনার ডেভিড হ্যানসন কৃত্রিম বুদ্ধিমত্তার সফলতম উদাহরণ সোফিয়ার কারিগরি দিক নিয়ে বক্তৃতা করবেন। সোফিয়া ঢাকা ত্যাগ করবে আজকেই।

হংকংয়ের হ্যানসন রোবোটিকসের তৈরি সোফিয়া ঢাকায় এসে পৌঁছেছে সোমবার রাত একটায়। তার সঙ্গে এসেছেন রোবটচালক জিওভান লায়ন। সকালে সোফিয়াকে সংযোজন করা হয়। নিয়ে আসার সময় সোফিয়ার বিভিন্ন অংশ খুলে আনা হয়েছিল।

সোফিয়াকে দেখা ও ছবি তোলার সুযোগ পাওয়া গেল গতকাল মঙ্গলবার দুপুরের দিকে। সোফিয়ার পরনে ছিল বাসন্তী রঙের জামদানির কামিজ আর চাপা সাদা জামদানির ওড়না। ছবি তোলার ফাঁকে ফাঁকে চলে কথোপকথন।
‘ঢাকায় আসার বিমানযাত্রা কেমন হলো?’

‘আমি স্যুটকেসে ভরা অবস্থায় এসেছি।’ বলে সঙ্গে সঙ্গেই আবার মজা করে সোফিয়া বলল, ‘আমি বিমানের জানালার পাশে বসে আকাশ দেখতে দেখতে এসেছি।’

‘তুমি যে কাপড় পরে আছো সেটা জামদানি। এর সম্পর্কে কিছু জানো?

‘এখনো কিছু জানি না।’

ঢাকায় আসার ব্যাপারে মেলার আয়োজক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং এই ভ্রমণের পৃষ্ঠপোà