আওয়ার ইসলাম: ‘সময়ের উক্তি মানবতার মুক্তি’ এই স্লোগানকে ধারণ করে আজ ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ জনতার সংসদ (বাজস) নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনতার সংসদ (বাজস) এর আহ্বায়ক জসীম উদ্দিন আপন। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জনতার সংসদ (বাজস) এর সম্পাদক মাহফুজ শামীম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদ মোশাররফ, সেলিম রেজা, এস.এম ইয়াসিন আরাফাত, শেখ মোহাম্মদ, জোবায়রুল ইসলাম, রিদওয়ান নোমানী, আদনান হোসেন হৃদয়, রাশেদ, অনন প্রমুখ। সার্বিক পরিচালনায় ছিলেন আজিম ভূইয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান বাংলাদেশ এক গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। ৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের আজকের চিত্র সত্যিই হতাশাজনক।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় যে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র বাংলাদেশ হওয়ার কথা ছিল, তা সম্পূর্ণ উল্টো দিকে হাটছে। সংবিধান থেকে শুরু করে দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, শ্রমনীতিসহ রাষ্ট্র পরিচালনার অন্যান্য কলকব্জাগুলো আপামর জনগণের উপর দুঃশাসন চালানোর হাতিয়ার হিসেবে কাজ করছে।
গণতন্ত্রের রক্ষাকবচ জবাবদিহিতা এবং প্রশ্ন করার অধিকার তা আজ আইন করে বন্ধ করা হয়েছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে কোনভাবেই করা যেতে পারে না। দীর্ঘ সময় ধরে গণবিরোধী রাজনীতি চর্চার দরুন রাষ্ট্রের চিত্র আজ ভয়াবহ আকার ধারণ করেছে।
অব্যাহত গুম, খুন, ধর্ষণ, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ব্যাংক লুট, নজিরবিহীন ঘুষ-দুর্নীতি, স্বজনপ্রীতি, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, শিক্ষা ধ্বংস, সীমান্ত হত্যা, নারী নির্যাতন, শ্রমিক নির্যাতন, বিদেশে টাকা পাচার, ক্ষমতার সাথে জড়িত থাকাদের হাতে অবৈধ সম্পত্তির পাহাড়, শাসকদের আইন করে জবাবদিহীহীনতা, রাষ্ট্রীয় সন্ত্রাস, সাম্প্রদায়িকতার বীজ পুঁতে জনগণকে বিভক্ত করা, সংখ্যায় কম থাকা জাতিসমূহের উপর নিপীড়ন ইত্যাদি অতীতের যেকোন রেকর্ড ছাড়িয়ে গেছে।
স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত নির্বাচিত, অনির্বাচিত, সেনাসমর্থিত শাসকরা কিছু সংখ্যক লোককে ব্যবহার করে নিজেদের আখের গুছিয়েছে, উন্ন