সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে হোয়াইট হাউজের সামনে নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হোয়াইট হাউজের সামনে নামাজ আদায় করে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী করার অভিনব প্রতিবাদ জানিয়েছেন দেশটির হাজারও মুসলিম। এসময় তাদের গায়ে ছিল ফিলিস্তিনের পতাকামোড়ানো বিশেষ পোশাক।

হোয়াইট হাউজের পাশে একটি পার্কে মুসলিমরা শুক্রবার জুমার নামাজ আদায় করেন। এ সময় তাদের হাতে প্রতিবাদমূলক বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে প্রায় প্রতিটি দেশেই প্রতিবাদ ও বিক্ষোভ অ্যাহত রয়েছে।

নামাজে অংশ নেয়া কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার)-এর নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, জেরুসালেম ও ফিলিস্তিনের এক টুকরো মাটিরও মালিক নন ট্রাম্প। তিনি ট্রাম্প টাওয়ারের মালিক। তিনি চাইলে সেটা তুলে দিতে পারেন ইসরাইলের হাতে। তিনি যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মের উগ্রপন্থাকে ছড়িয়ে দিচ্ছেন।

তিনি ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দেয়ার আহ্বান জানান এবং বিদেশি শক্তিকে প্রাধান্য দেওয়া থেকে বিরত থাকতে বলেন।

জেরুসালেম ঘোষণা ভীমরতিগ্রস্ত বৃদ্ধ ট্রাম্পের কুকর্ম : উ. কোরিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ