বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ধুমপান ছাড়াবে নতুন এই লাইটার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ : অনেকদিন ধরেই সিগারেট ছাড়তে চাইছেন? অথচ কিছুতেই পেরে উঠছেন না। অনেকবার ছেড়েছেন কিন্তু সপ্তাহ যেতে না যেতেই আবার সিগারেট ধরেছেন। সিগারেট ধরা যতটা সহজ, ছাড়া ঠিক ততটাই কঠিন। তবে যদি সত্যিই সিগারেট ছাড়তে চান, তাহলে আপনাকে সাহায্য করতে পারে এই লাইটার।

আমরা জানি,  ধূমপান ছাড়ার জন্য নানা পদ্ধতি আবিষ্কার হয়েছে ৷ কেউ সিগারেটের নেশা তাড়ানোর জন্য চিউয়িং গাং ব্যবহার করছেন তো, কেউ আবার সিগারেট ছাড়ার জন্য মেডিটেশন থেকে শুরু নানা ওষুধপত্র ৷ তবে এবার বাজারে এসেছেঅভিনব এই লাইটার যা কিনা ধূমপান করতে করতেই ধূমপান ছাড়তে সাহায্য করবে !

অভিনব এই লাইটার ধুমপায়ী ব্যক্তিকে প্রতিঘণ্টার আপডেট দেবে। অর্থাৎ আপনি দিনে কটা সিগারেট খাচ্ছেন, একটা সিগারেটের পিছনে আপনি কতটা সময় দিচ্ছেন, এমনকী, কতটা বিরতি নিচ্ছেন সিগারেট খাওয়ার মাঝখানে তার সব তথ্যই উঠে আসবে এই লাইটারে ৷

চার্জের সাহায্যেই চলবে এই লাইটার ৷ একবার চার্জ দিলে অন্ততপক্ষে চারদিন কাজ করবে লাইটার ৷ তবে ভারতীয় বাজারে আসতে দেরি হলেও, মার্কিন বাজারে ছেয়ে গিয়েছে এই লাইটার ৷ মার্কিন মুদ্রায় এই লাইটারের দাম ১৪ ডলার ৷

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ