সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

জেরুজালেম ইস্যু : মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বসবেন না কপটিক পোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়র ইসলাম: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে মধ্যপ্রাচ্যে স্বাগত জানানো হবে না এবং তার সঙ্গে বৈঠক হবে না বলে জানিয়েছিল ফিলিস্তিন কর্তৃপক্ষ।

এবার অনুরূপ ঘোষণা এলো মিসরীয় কপটিক চার্চের পোপ দ্বিতীয় তাওয়াদ্রুসের পক্ষ থেকে। মধ্যপ্রাচ্য সফরের সময় আগামী ২০ ডিসেম্বর তার সঙ্গে মাইক পেন্সের বৈঠক হওয়ার কথা ছিল।

শনিবার এক বিবৃতিতে কপটিক চার্চের পোপ বলেন, ট্রাম্প নিজের সিদ্ধান্তের আগে আরব জনগণের অনুভূতিকে আমলে নেননি। এর আগে মিসরের বিখ্যাত আল আজহার মসজিদের প্রধান ইমাম শেখ আহমদ আল তাইয়েবও মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেন।

কপটিক পোপ হলেন মিসরীয় খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু। যিশুখ্রিস্টের মৃত্যুর ৪২ থেকে ৬২ বছরের মধ্যে কোনো একসময়ে ধর্মীয় বিষয় নিয়ে মতবিরোধের জেরে খ্রিস্টধর্মের মূল ধারা থেকে মিসরীয় খ্রিস্টানদের একটি অংশ বের হয়ে যান, তাদেরই কপটিক খ্রিস্টান বলা হয়।

এটি খ্রিস্টধর্মের প্রথম বড় কোনো বিভাজন। মিসরে কপটিক খ্রিস্টানদের সংখ্যা ৮৩ লাখের মতো। এ ছাড়া বিশ্বব্যাপী এই সংখ্যা দেড় কোটিরও বেশি।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিয়ে বলেন, শিগগিরই তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের কাজ শুরু হবে।

ট্রাম্পের বিতর্কিত এ ঘোষণায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

 

এইচ/জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ