বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, জেরুজসালেম অসংখ্য নবী ও রাসূলের পূন্যভূমি এবং মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস অবস্থিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়েবিশ্বব্যাপী ধিক্কারের পাত্রে পরিণত হয়েছে।

বর্তমান বিশ্বে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ট্রাম্প। তিনি আমেরিকার প্রেসিডেন্ট হলেও মূলত ইহুদীদের চর হয়ে কাজ করছে। একটি স্বাধীন রাষ্ট্রের ভূমিতে অন্যদের রাজধানী ঘোষণা সম্পূর্ণ অন্যায়, এই সিদ্ধান্ত কখনো মেনে নেয়া যায় না। অতিসত্ত্বর এ স্বীকৃতি বাতিল করতে হবে।

দলের  মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন, নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানান জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক।

অনুষ্ঠানে শেষে দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক আগামী শুক্রবার  জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির ঘোষণা দেয়ার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে আগামী শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করেন।

এছাড়াও, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, নির্বাহী সদস্য মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা নিয়ামতুল্লাহ, মাওলানা ফয়সল আহমদ, ঢাকা মহানগরী সভাপতি মাওলানা এনামুল হক মূসা ও সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন খান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ