বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিকল্প শক্তি হিসেবে ইসলামি দলগুলোর জোট গঠনে জোর আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক

জোটবদ্ধ রাজনীতির কালচারটাই এখন জনপ্রিয়। আদর্শ, চেতনা ও ক্ষমতা বণ্টনের হিসেব সামনে রেখে সারা পৃথিবীতে জোটবদ্ধ হচ্ছে রাজনৈতিক দলগুলো। বিশেষত ভোটের রাজনীতিতে জোট অপরিহার্য হয়ে উঠছে সর্বত্র। তাই ছোট দলগুলোর পাশাপাশি বড় দলগুলোও সমানভাবে জোটবদ্ধ রাজনীতিতে আগ্রহী।

বাংলাদেশে জোটের রাজনীতি শুরু হয় স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনের সময়। তখন এরশাদকে ক্ষমতা থেকে সরাতে এক মঞ্চে আসেন আওয়ামী লীগ ও বিএনপি। আদর্শিক বৈপরিত্ব থাকা সত্ত্বেও জোটবদ্ধ হয় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী।

১৯৯১ এর আট দলকে সাথে নিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে। অন্যদিকে, বিএনপি ৭ দলীয় জোট নিয়ে অংশ নেয়। ১৯৯৬ এর নির্বাচনে আওয়ামী লীগ জাসদ, ন্যাপ ও আরো নামসর্বস্ব কয়েকটি দল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে।

স্বাধীন বাংলাদেশে ১৯৯৬ সালের নির্বাচন পর্যন্ত মূলধারার ইসলামি দলগুলো দেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয় নি। যদিও তারা ইসলামী ঐক্যজোট নামে ঐক্যবদ্ধ হন এবং নির্বাচনে অংশগ্রহণ করে।

২০০১ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে ইসলামী ঐক্যজোট বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে অংশগ্রহণ করে। তখন এর বিরোধিতা করে জোট ত্যাগ করে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এ নির্বাচনে চার দলীয় জোট বিপুল ভোটে নির্বাচিত হয়। ইসলামী ঐক্যজোট এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ক্ষমতার অংশিদারিত্বের প্রশ্নে ভাগ হয়ে যায় ইসলামী ঐক্যজোট।

২০০৭ সালের সম্ভাব্য জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নেতৃত্বে  গঠিত হয় ১৪ দলীয় মহাজোট।

এরপর বিএনপি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে সংযুক্ত হয়েছে আরও কয়েকটি দল।

শুরু থেকে ইসলামি দলগুলো বিএনপি নেতৃত্বাধীন জোটে থাকলেও ক্রমন্বয়ে কয়েকটি দল জোট ছেড়ে বেরিয়ে আসে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ খেলাফত মসলিস ও ইসলামী ঐক্যজোট। যদিও ইসলামী ঐক্যজোটের কিছু নেতা সেখানে থেকে যান একই নামে।

বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা ছাড়ার পর ইসলামি দলগুলোর রাজনৈতিক ইতিহাস খুব সুখকর নয়। এরপর থেকে ভাঙ্গনের