সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি

আরব দেশগুলোর দুর্বল প্রতিক্রিয়ায় একহাত নিল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর কয়েকটি আরব দেশ যে দুর্বল প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তার কঠোর সমালোচনা করেছে তুরস্ক।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু মঙ্গলবার বলেছেন, “কয়েকটি আরব দেশ খুবই দুর্বল প্রতিক্রিয়া দেখিয়েছে যেন তারা আমেরিকাকে অত্যন্ত ভয় পায়।” তিনি আরো বলেন, “যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় নি আমরা সেইসব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানাব।”

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুধবার ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখান থেকে এ সংস্থার সদস্য দেশগুলোকে আমেরিকার “আমি পরাশক্তি, আমি যা খুশি তাই করতে পারি” -এই মানসিকতার বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে।

এর আগে সোমবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “আমেরিকা হচ্ছে রক্তা্ত ঘটনাবলীর অংশীদার এবং পুরো মধ্যপ্রাচ্যে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।”

তিনি আরো বলেছেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না করা পর্যন্ত মুসলমানরা তাদের সংগ্রম বন্ধ করবে না।”

বায়তুল মুকাদ্দাস শহরে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদ। -পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ