শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ফেসবুকে ফেক আইডি চেনার সহজ ৬টি উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে একটি ফেক আইডি মারাত্মক সমস্যা বয়ে আনে। এরা হুট করেই আপনার পোস্টে বাজে মন্তব্য ছুড়ে দেবে। ভুয়া ছবি পোস্ট করবে। তাই ফেসবুকে এসব ফেক আইডি থেকে দূরে থাকে তবে। কিন্তু কথা হলো ফেক আইডি চিনবেন কী করে?

ফেক আইডি কি? ফেক আইডি বলেতে বোঝায় ভুয়া নাম ও ছবি দিয়ে তৈরি করা একাউন্ট। তবে এর চেয়েও বিপজ্জনক হলো, অনেক সময় কোন ব্যাক্তির ক্ষতি করার জন্যে তার নাম ও ছবি দিয়ে ভুয়া একাউন্ট খুলে তাকে সামাজিকভাবে অপদস্থ করার চেষ্টা। অথবা আরো নানা ধরনের অপকর্ম, যেমন প্রেমের ফাঁদ ফেলে টাকা আদায় ও অন্যান্য অশ্লীল কনটেন্ট ব্যবহার করে কারো ক্ষতি করা ইত্যাদি।

ফেক আইডির পেছনের কুৎসিত মানসিকতার লোকটিকে খুজে পেতে আপনাকে পুলিশ বা আইটি বিশেষজ্ঞের শরনাপন্ন হতে হবে। তবে আপনাকেই হয়তো এমন কোন ফেক আইডি রিকোয়েস্ট পাঠাতে পারে বা ইতোমধ্যেই আপনার ফ্রেন্ড লিস্টেও অবস্থান করছে, যেকোন সময় এই ফেক আইডি আপনার একাউন্টও হ্যাক করতে পারে। তাই জেনে নিন কিভাবে সনাক্ত করবেন?

১। টাইমলাইন কত পুরোনো? প্রথম কথা, টাইমলাইন দেখুন। সাধারনত, ফেক আইডির টাইমলাইনে মাত্র কয়েক সপ্তাহ বা কয়েক মাসের অ্যাটিভিটি দেখা যায়। আর আসল আইডির ক্ষেত্রে এটি কমপক্ষে কয়েক বছর পুরোনো হবার কথা।

২। ছবিগুলো খুঁটিয়ে দেখুন: ফেক আইডিতে সাধারণত কয়েকটি মাত্র একক ছবি থাকবে। কিন্তু আসল আইডিতে অনেকগুলো ছবির এলবামে পরিবার, বন্ধুবান্ধব সহ নানা স্থানের অনেকের সাথে একক ও যৌথ অনেকগুলো ছবি থাকবে।

৩। ফ্রেন্ডলিস্টে কারা আছে? এটা ভালোভাবে দেখে নিন। আসল একাউন্টে নারী পুরুষ দুই ধরণের মানুষের সমন্বয়েই ফ্রেন্ড লিস্ট পূর্ণ থাকবে। কিন্তু নকল একাউন্টে বিপরীত লিঙ্গের ফ্রেন্ডে ফ্রেন্ডলিস্ট পূর্ণ থাকবে।

৪। প্রোফাইল পিকচার: প্রোফাইল পিকচারে ক্লিক করুন। এর লিঙ্কটি নিয়ে গুগল ইমেজে সার্চ দিন। কেননা, সাধারণত, ফেক আইডির ছবিগুলো দেশের বাইরের অন্য কারো একাউন্ট থেকে ছবি চুরি করে নিয়ে তৈরি হয়। গুগল ইমেজে সার্চ দিলে আসল ব্যক্তিটির নাম আপনি পেয়ে যাবেন।

৫। লাইক করা পেজগুলো কেমন? ফেক আইডির লাইক করা পেজগুলো সাধারণত অশ্লীল পেজ হয়ে থাকে। তাই খুব ভালো করে এই অংশটি খেয়াল করুন।

৬। মিউচুয়াল ফ্রেন্ড আছে কি? আপনার কোন মিউচুয়াল বন্ধু