বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কাউকে কাঁদানোর চেয়ে হাসাতে পারায় আনন্দ বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইয়াসীন

অনেকসময় আমরা না বুঝে বেখায়ালে অন্যায় করে ফেলি।কাউকে কাঁদিয়ে ধোঁকা দিয়ে বা দুশ্চিন্তায় ফেলে নিষ্ঠুর আনন্দ পেতে চাই।

কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এর বিপরীতে একটু সাহায্য করে, দুটো শান্তনার কথা বলে কিংবা একটু মুচকি হেসে কাউকে খুশী করা যায়। তাহলে এতে যে পবিত্র আনন্দ লাভ হবে তা অবর্ণনীয় এবং এসব কাজ মহা দানও বটে। এমনি একটি অন্যরকম দানেরই গল্প আজ আমরা শুনবো।

গ্রামের মেঠোপথ ধরে এক আলেম হাটছিলেন সঙ্গে ছিল তার শিষ্য।পথিমধ্যে তারা দেখলেন একপাটি জুতা পড়ে আছে।এদিকওদিক তাকিয়ে জুতোর মালিক খুঁজলেন। পাশের জমিতে একলোক কাজ করছে দেখে ভাবলেন জুতো জোড়া তারই হবে হয়তো।

লোকটির হাবভাব দেখে মনেহলো কিছুক্ষণ পরই তার হাতের কাজ শেষ হয়ে যাবে।শিষ্য বললো আমি শ্রমিকটির জুতো জোড়া কোথাও লুকিয়ে রেখে দেই। লোকটি জুতো জোড়া না পেয়ে কেমন জব্দ হয়ে দিশেহারা হয় দেখা যাক। শায়খ উত্তর দিলেন, প্রিয় বৎস! আর দশজন যেভাবে আনন্দ খুঁজে তুমিও কি সেভাবে খুঁজবে? তুমি চাইলে ভিন্নভাবে আরো বেশী আনন্দ খুঁজতে পারো।

তুমি জুতো না লুকিয়ে ভেতরে কিছু টাকা রেখে দাও।আড়ালে গিয়ে লক্ষ্য করো টাকা দেখে দিনমুজুরটা কি করে? উস্তাদের প্রস্তাব ছাত্রের খুবই মনোপুত হলো। সে জুতোর মধ্যে কিছু টাকা রেখে দিলো।গাছের আড়ালে গিয়ে দুজনে দরিদ্র কৃষকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রইলো।

কিছুক্ষণ পর দরিদ্র কৃষকটি কাজ শেষে শীর্ণ দেহে জীর্ণ বস্রে জুতা নিয়ে আসলো। জুতা পায়ে দিতে গিয়ে দেখলো আরে! পা তো ঢুকছে না, ভেতরে কিছু একটাতে পা আটকে যাচ্ছে। জুতোর আবার কী হলো? গজরাতে গজরাতে কৌতূহল ভরে জুতার ভেতরে হাত দিলো। হাত বেড় করে আনার পর যা দেখলো, তাতে তার চক্ষু চড়কগাছ। আরেঅ! এতো দেখি টাকা,ধড়মড় করে জুতোর আরেক পাটি হাতরে দেখে সেটিতেও টাকা।

হতভম্ব হয়ে টাকার দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইলো। স্বপ্ন দেখছে নাতো! না, না এতো টাকা, সত্যি সত্যিই টাকা! আশপাশ তাকিয়ে দেখলো নাহ্ কেউ নেই। টাকাগুলো পকেটে রেখে নতজানু হয়ে বসলো। আকাশের দিকে তাকিয়ে কান্নামিশ্রিত স্বরে আল্লাহ্ কে সম্বোধন করে বললো, ইয়া রাব্বে কারীম! আপনার অশেষ শুকরিয়া।আপনিতো জানেন আমার স্ত্রী অসুস্থ সন্তানরা ক্ষুধার্ত।ঘরে খাবার নেই হাতে টাকাকড়িও নেই।আপনিই আমাকে ধ্বংসের হাত থেকে বাঁচালেন। স্ত্রীকে চিকিৎসার ব্à