শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কিছু জরুরী শিক্ষা পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:
সমস্যা: আমি জামাতে শরহেজামী পড়ি। নাহু, ছরফ, বালাগাতে আমার কিছুটা দুর্বলতা রয়েছে। ফারেগ হওয়ার পর ফিকহ পড়ার ইচ্ছা আছে।

তাই আগামী বছর আদব পড়ার সাথে সাথে শরহে বেকায়া জামাতে পড়ার ইচ্ছা করেছি। এ বিষয়ে আপনার পরামর্শ কামনা করছি।

পরামর্শ: শরহে বেকায়া জামাতের সাথে সাথে আদবও পড়ার আপনার এই পরিকল্পনাটি আমার বোধগম্য হচ্ছে না। আর আদব তো একটি স্বতন্ত্র বিষয়। এই বিষয়টি নাহু-ছরফের দুর্বলতা দূরীকরণের জন্য নয়।

যেকোনো ভাষার সাহিত্য এক জিনিস আর ব্যাকরণ ভিন্ন জিনিস। যাই হোক, এখন আপনার প্রধান কর্তব্য হল, কিতাবী ইসতিদাদ তৈরিতে মনোনিবেশ করা। এক্ষেত্রে প্রশ্নে বর্ণিত সমস্যাটিকে যদি বাধা মনে হয় তাহলে আলকাউসার জুমাদাল উলা ৩১, মে ১০ সংখ্যার পরামর্শ অনুযায়ী আমল শুরু করুন।

আপনার পূর্ণ ইতমিনানের জন্য প্রয়োজনে ০১৭১২-৮৪১৮৪৭ নাম্বারে শুক্রবার ছাড়া অন্য যেকোনোদিন বেলা ১১টা থেকে ১২ টার মধ্যে যোগাযোগ করতে পারেন।

সমস্যা:
ক) আমি কামিল ১ম বর্ষের একজন ছাত্র। আমাদের নেসাবের একটি কিতাব তিরমিযী শরীফ। তিরমিযী শরীফের শরাহ হিসেবে দরসে তিরমিযী ও মাআরিফুস সুনান নিয়েছি। কিন্তু কোনোটিই পূর্ণ শরাহ হিসেবে বের হয়নি। তাই একটি পূর্ণাঙ্গ আরবী শরাহ হিসেবে তোহফাতুল আহওয়াযী নিয়েছি।

কিন্তু তাতে বিভিন্ন স্থানে ইমাম আবু হানীফা রাহ.-এর মাযহাব সম্পর্কে বিদ্বেষপূর্ণ মন্তব্য করা হয়েছে। তাই তিরমিযী শরীফের কিছু পূর্ণাঙ্গ আরবী শরাহর নাম জানতে চাই, যা আমাদের মাযহাবের মুয়াফিক। শরাহ হিসেবে তোহফাতুল আহওয়াযী থেকে ফায়েদা হাসিলের প্রয়োজনীয় দিকগুলো জানানোর আরজ করছি।

খ) সুনানে আবু দাউদের শরাহ হিসেবে ‘বাযলূল মাজহূদ’ ও ‘আওনুল মাবূদ’ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। বর্তমানে যে সমস্ত কুতুবখানা থেকে কিতাব দুটি ছাপা হয়েছে তাদের কোনটি নির্ভরযোগ্য এবং সংগ্রহে রাখতে পারি। উপরোক্ত দুটি শরাহ ছাড়া আমাদের জন্য মুফীদ আরবী শরাহ আর কী আছে তাও জানানোর আবেদন রইল।

পরামর্শ:
ক) মাআরিফুস সুনানের তাকমিলা লেখা হচ্ছে। ফয়সালাবাদের মাওলানা যাহিদ ছাহেব লিখছেন। এর এক খন্ড প্রকাশিত হয়েছে, মাশাআল্লাহ চকৎকার কিতাব।

দরসে তিরমিযী যদিও পুরা হয়নি, কিন্তু যদ্দুর জানি, মুফতী সায়ীদ আহমদ পালনপুরী দামাত বারাকাতুহুমের তুহফাতুল আলমায়ী’ পুরা হয়েছে। তা থেকে ইস্