শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭


তেহরান কারো তর্জন-গর্জনকে ভয় পায় না: আয়াতুল্লাহ খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী আল খামেনি বলেছেন, তেহরান কারও তর্জন-গর্জনকে ভয় পায় না। ইরানের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে স্বাধীন ব্যবস্থা।

তিনি বলেন, ইরান ১৯৭৯ সালে বিপ্লব সফল হওয়ার পর থেকে প্রকাশ্য নীতি অনুসরণ করে আসছে। দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তা ও কম্যান্ডোরদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন এ কথা বলেন।

আয়াতুল্লাহ খামেনি বলেন, শত্রুরা চায় প্রজাতন্ত্র ইরান তাদের কাছে আত্মসমর্পণ করুক। কিন্তু ইরান যদি এ তার বর্তমান অবস্থান থেকে সরেও আসে তাহলে তারা শত্রুতা বন্ধ করবে না এবং শত্রুদের সঙ্গে ক্ষমাশীল আচরণ করলেও তাদের শত্রুতা কমবে না।

খামেনি বলেন, বিশ্বে যেকোনো স্বাধীনচেতা জাতির উত্থান বলদর্পী শক্তিগুলোর মতাদর্শের বিপরীতে। সে কারণে এই সব শক্তি স্বাধীনচেতা জাতিকে মেনে নিতে পারে না।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ