বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

প্রিয় সুহৃদ প্রিয় সাইবার যোদ্ধা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. মাওলানা মুশতাক আহমদ
লেখক, গবেষক ও মুহাদ্দিস

তোমার মত যুবকদের আমার বড় ভাল লাগে। তোমরা সময়ের সচেতন ও সাহসী যুবক। আর কোন জাতির এই সিফতের যুবকরা যখন দাঁড়িয়ে যায়; দায়িত্ব নেয়; আল্লাহ সে জাতির উপর নুসরতের স্রোতধারা প্রবাহিত করেন, সে জাতির প্রতিষ্ঠাকে তখন কেউ আর রুখতে পারে না।

সে জাতি জগতকে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে যায়। তোমাদের সরব উপস্থিতি, তোমাদের সচেতন কমেন্ট, তোমাদের সংলাপ খুবেই প্রশংসনীয়। কিন্তু কয়েকটি ক্ষেত্রে একটু সংশোধনী প্রয়োজন বোধ করছি।

১. দোষচর্চা করা: দোষচর্চা এটা কোনো দিক থেকেই ভদ্রতা নয়। ক্ষেত্রবিশেষে কবিরা গুনাহ। আর দোষচর্চার দ্বারা এক জনের মনে বড়জোর বিষাক্ত ক্ষত সৃষ্টি করা যায়। তাকে ওই দোষ থেকে তুলে আনা যায় না; আর মমতার পরশ জড়িয়ে গুণের রাজ্যে প্রবেশও করানো যায় না।

দোষচর্চার দ্বারা পরিবেশ নষ্ট হয়; সকলের ব্যাপারে সকলের চোখে দোষ আর দোষ ভেসে বেড়ায়; সমাজে দোষের কাজ করার নেপথ্য দাওয়াত ঘটে; গোটা সমাজ দোষে ভরে উঠে। এক অশান্তির দাবানল সকলকে জ্বালিয়ে পুড়িয়ে ভষ্ম করে।

পক্ষান্তরে চিন্তা করে দেখো; দোষ কার না আছে। আবার প্রত্যেক খারাপ মানুষের মধ্যে দুএকটি ভাল গুণও আছে; অস্বীকার করা যাবে না। যদি দোষগুলি থেকে চোখ সরিয়ে নেওয়া হয়; যদি মানুষের সেই গুণটির চর্চা করা হয়, কারো ছোট একটি গুণকেও বিপুল উৎসাহিত করা হয়; তাহলে দেখবে এটা কত সুন্দর! কত সুফল বয়ে আনছে।

এটা হবে ভদ্রতা; এটা হবে সওয়াবের কাজ। দেখবেে ওই মানুষ সামান্য গুণ অর্জনের পর চতুর্দিকে উৎসাহ পেয়ে নিজেকে আরো বেশি গুণী বানানোর জন্য কিভাবে সচেষ্ট হয়ে উঠছে। তুমি তখন দেখবে সমাজে সকলে সকলের কেবল গুণ খোঁজ করে; খুজে পাওয়া একটি গুণের উপর নিজেকেও প্রতিষ্ঠিত করার অভিপ্রায়ে ব্যাকুল থাকে; সকলের চোখে সকলেই কী ভদ্র, কী সুন্দর, কী গুণী, কী আদর্শ, কী সম্মানী ও মর্যাদাসম্পন্ন হিসাবে প্রতিভাত হচ্ছে তা দেখে সত্যই তোমার মন ভরে যাবে। গোটা পরিবেশ তখন সুন্দর, শান্তিময়, ভদ্র ও আনন্দঘন হয়ে যাবে।

২. আরেকটা জিনিস যেটা আমার খারাপ লাগে সেটা হল সাইবার যোদ্ধাদের মনের অনুদারতা, চিন্তার সংর্কীর্ণতা ও পরিমাপ নির্ণয় না করে কথা বলা, কমেন্ট করা। এই একটি অসাবধানতা আমাদের যুবশক্তিকে বড় দুর্বল করে দিচ্ছে।

দেখ, রাসুল সা. খুব স্বল্প মানদণ্ডের ভিত্তিতে মুসলিম ভ্রাতৃত্বের সেতুবন্ধন বজায় রাখার কৌশল প্à¦