রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

স্বাধীনতার পর ৪৬ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার পর ৪৬ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।

দলের সিনিয়র নেতাদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজনৈতিক দল ছাড়া শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষের।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে ফখরুল বলেন, ‘৪৬ বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে। অর্থনৈতিক দিক দিয়ে তার অগ্রগতি নিঃসন্দেহে উল্লেখযোগ্য। দুর্ভাগ্যজনকভাবে যে চেতনা ছিল গণতন্ত্র, সেটাই আমরা হারিয়ে ফেলেছি।

সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য বারবার রক্ত দিয়েছে, এখনো রক্ত দিচ্ছে। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে সেই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে সক্ষম হব।

এইচজে