বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বিভিন্ন স্পট ঘুরে শীত বস্ত্র দিলো কওমী তরুণদের সংগঠন 'বিডি আর্ত সেবা ফাউন্ডেশন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারিক জামিল: রাত এগারটা। পথঘাট একেবারে ফাঁকা। মাঝে মাঝে শোঁ শোঁ শব্দে ছুটে যাচ্ছে দু একটা গাড়ি। মানুষ ফিরে গেছে নীড়ে। কুয়াশার চাদরে ঢেকে গেছে প্রকৃতি।

কাঁথা-কম্বল মুড়িয়ে আলস্য ঘুমে ডুবে গেছে শহরবাসী। নীড়হারা পথের মানুষগুলো কাতরাচ্ছে শীতে। ছেঁড়া কম্বলে নুড়িমড়ি হয়ে কোন মতে শীত নিবারণের চেষ্টা আরকি।গৃহহারা পথের পাশে শুয়ে থাকা এমনই একদল মানুষের পাশে এসে দাঁড়ালো বেশ কজন কওমি তরুণ। তারা গড়ে তুলেছে ‘বিডি আর্ত সেবা ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক সংগঠন।

এবিষয়ে সংগঠনটির সেক্রেটারি জুনায়েদ আহসানের সাথে কথা বলে জানা গেলো শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণে তারা নিয়েছে এক ব্যতিক্রমি উদ্যোগ।

জানা যায়, গতকাল ১৪ ই ডিসেম্বর রাত এগারটায় ঢাবির টিএসি এলাকা থেকে শীতার্ত পথের মানুষদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন। সারা রাত ঘুরে ঘুরে রাজধানীর শাহবাগ, হাইকোর্ট, কমলাপুর রেলওয়ে স্টেশন, যাত্রাবাড়ী সহ বেশ কয়েকটি স্পটে কম্বল বিতরণ করেন।

এতো রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ কেন? জানতে চাইলে তিনি বলেন ‘আমরা প্রকৃত অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিতে চাই। এজন্য নিজেরা কষ্ট করেই এভাবে তুলে দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলো সংগঠনের সদস্য অমিত হাসান, সাজ্জাদুর রহমান, জুনায়েদ আহসান, জুবায়ের ও টিপু সুলতান প্রমুখ।

জানা যায়, অসহায় রোহিঙ্গাদের মাঝেও সংগঠনটি ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়েছে। বেশ কয়েকটি মসজিদ, মাদ্রাসা চালু করেছে এবং বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। তবে তারা জানান রোহিঙ্গা ক্যাম্পে শীতবস্ত্রের ব্যাপক প্রয়োজন। বিত্তবানরা এগিয়ে এলে অসহায় রোহিঙ্গাদের সে প্রয়োজন পূরণ করতে পারবে।

খোজঁ নিয়ে জানা গেছে, বিডি আর্তসেবা ফাউন্ডেশনের সাথে জড়িতরা সবাই ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়নরত কওমি মাদ্রাসার ছাত্র। সেবার মানসিকতা নিয়ে গতবছর যাত্রা করা এ সংগঠনটি ব্যাপক কাজ করে যাচ্ছে।

ব্লাড গ্রুপিং, বিনামূল্যে রক্তদান, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণসহ যেকোনো দুর্যোগে ছুটে যাচ্ছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ